ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৭ পুলিশ নিহত

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০২০, ২২:০১আপডেট : ২৩ মার্চ ২০২০, ০১:৩৫

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৭ পুলিশ নিহত হয়েছে। ভারতীয় পুলিশ রবিবার জানিয়েছে, দক্ষিণ ছত্তিশগড়ের সুকমা জেলায় এই বন্দুকযুদ্ধ হয়। এতে আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হাফিংটন পোস্ট ইন্ডিয়া এখবর জানিয়েছে।

ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৭ পুলিশ নিহত
পুলিশ জানায়, শনিবার দুপুরে সুকমা জেলার এলমাগুডা গ্রামে এই বন্ধুকযুদ্ধ হয়।
খবরে বলা হয়েছে, প্রথমে জানা গিয়েছিল ১৫ পুলিশ সদস্য আহত হয়েছে এবং তাদের শনিবার সন্ধ্যায় রায়পুরে হেলিকপ্টারে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। কিন্তু বন্দুকযুদ্ধের পর ১৭ পুলিশ সদস্য নিখোঁজ ছিলেন। বন্দুকযুদ্ধের সময় ১৫ আগ্নেয়াস্ত্র হারিয়েছে। রবিবার তল্লাশি অভিযানের পর নিখোঁজ পুলিশ সদস্যদের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ছত্তিশগড়ের মাওবাদবিরোধী অভিযানে যুক্ত কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বুরকাপাল ও চিন্তাগুফা পুলিশ ফাঁড়ির সদস্যরা এই অভিযানে ছিলেন। তাদের সঙ্গে অন্ধ্রপ্রদেশের নকশালবিরোধী অভিজাতবাহিনী গ্রেহাউন্ড ইউনিটের কয়েকজন সদস্যও ছিলেন। শনিবার দুপুর আড়াইটার দিকে মাওবাদীদের হামলার শিকার হন তারা।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী