একদিনে বজ্রাঘাতে শতাধিক প্রাণহানি

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০২০, ০৯:৫৪আপডেট : ২৬ জুন ২০২০, ২১:৩৬

ভারতের বিহার ও উত্তর প্রদেশে একদিনে বজ্রাঘাতে ১০৪ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার বিহারে ৮৩ জন ও উত্তর প্রদেশে ২০ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আশঙ্কা করা হচ্ছে, আরও কয়েকজনের মৃত্যুর খবর হয়তো জানা যায়নি। জার্মান সংবাদমাধম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

একদিনে বজ্রাঘাতে শতাধিক প্রাণহানি

সিনিয়র দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অভিনাশ কুমার জানিয়েছেন, উত্তর-পূর্বের রাজ্য বিহারে ৮৩ জনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। যা গত কয়েক বছরের মধ্যে বজ্রাঘাতে একদিনে সর্বাধিক মৃত্যু। এর আগে ২০১৫ ও ২০১৭ সালে বজ্রাঘাতে একদিনে সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছিল।

বিহারের প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী দিনগুলোতে আরও ঝড় হবে। কর্মকর্তারা স্থানীয়দের সতর্ক ও ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

বজ্রাঘাতে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, ২০১৮ সালে ভারতে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ২ হাজার ৩০০ জনের বেশি মানুষের। ২০০৫ সালের পর থেকে প্রতি বছর অন্তত ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে।

ভারতে বজ্রাঘাতে অধিক সংখ্যক মৃত্যুর জন্য বিশ্বের অন্যান্য স্থানের তুলনায় দেশটিতে বাইরে কাজ করাকে একটি কারণ হিসেবে মনে করা হয়।

২০১৮ সালে দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে মাত্র ১৩ ঘণ্টায় ৩৬ হাজার ৭৪৯টি বজ্রাঘাত হয়েছিল। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’