করোনায় স্বামীর মৃত্যু, আতঙ্কে ২ মেয়ে নিয়ে রেললাইনে ঝাঁপ নারীর

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০২০, ১৮:৪৭আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:১২

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মৃত্যুতেই শেষ হচ্ছে না আতঙ্ক। যিনি বা যারা মারা যাচ্ছেন বা আক্রান্ত হচ্ছেন সামাজিকভাবে হোক বা মানসিকভাবে সেই ভুক্তভোগীদের পরিবারও শেষ হয়ে যাচ্ছে। মঙ্গলবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে এক নারী রেলস্টেশনের একটি ফুটব্রিজ থেকে ঝাঁপ দিয়েছেন। ওই নারীর স্বামী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, নারীর স্বামী স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কোভিড পজিটিভ হিসেবে তার মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই আত্মহত্যা করতে যান ওই নারী। সন্তানসহ তিন জনকেই গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অস্ত্রোপচারও করতে হয়েছে।

করোনায় স্বামীর মৃত্যু, আতঙ্কে ২ মেয়ে নিয়ে রেললাইনে ঝাঁপ নারীর

স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্বামীর মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছানোর পরেই পুলিশ এসে তাদের বাড়ির দিকে গলিটি ব্যারিকেড করে দেয়। ওই নারী আশঙ্কায় ছিলেন তিনি ও শিশুদের দেহেও কোভিড পজিটিভ ধরা পড়তে পারে। ব্যারিকেড করে দেওয়ার ফলে সমাজেও তিনি একঘরে হয়ে যাবেন এই আশঙ্কাও ছিল তার।

তবে মৃত্যুর খবরের পরে প্রতিবেশী এবং পুলিশ গলি ব্যারিকেড দিলেও যেভাবেই হোক নিজের দুই সন্তানকে নিয়ে ওই নারী বেরিয়ে পড়েন। একটি অটোরিকশা নিয়ে স্থানীয় নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে যান। ওই নারী তার সন্তানদের নিয়ে ফুট ওভারব্রিজে উঠেছিলেন। যাত্রীরা তাকে থামানোর আগেই তিনি বাচ্চাদের আঁকড়ে ধরে নিচে রেললাইনের ওপর ঝাঁপিয়ে পড়েন। ওই নারীর দুই মেয়ের একজনের বয়স ২ এবং একজনের ৪।

খবরে বলা হয়েছে, তাদের শিলিগুড়ির সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের এই শহরে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমাগতই বৃদ্ধি পেয়ে চলেছে। দার্জিলিং জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা ৬৮৪ এবং ১০ জন মারা গেছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান