আরও এক চীনা সেনাকে ফিরিয়ে দিয়েছে ভারত

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২১, ২০:১৪আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২০:১৪
image

দুর্গম হিমালয় সীমান্তে আটক হওয়া চীনের এক সেনা সদস্যকে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ভারতের সেনাবাহিনী। সোমবার সকালে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। গত ৮ জানুয়ারি ওই সেনা সদস্যকে আটক করা হয়। এর আগে গত অক্টোবরে আরও এক চীনা সেনাকে ফেরত পাঠায় দিল্লি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বছরের জুনে লাদাখ সীমান্তে প্রাণঘাতী সংঘাতে জড়ায় ভারত ও চীনের সেনাবাহিনী। এরপরই বিগত কয়েক মাস ধরেই বিপুল সামরিক শক্তি মোতায়েন করে মুখোমুখি অবস্থান নিয়ে আছে দুই পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশি দেশ।

ভারতীয় কর্তৃপক্ষ জানায় গত শুক্রবার (৮ জানুয়ারি) লাদাখের পশ্চিমাঞ্চলীয় পাংগং তাসো লেক সীমান্ত থেকে এক চীনা সেনাকে আটক করা হয়। ওই এলাকায় চীন নিয়ন্ত্রিত তিব্বত সীমান্ত রয়েছে।

নিখোঁজ হয়ে যাওয়া সেনা সদস্যকে অবিলম্বে ফিরিয়ে দিতে শনিবার আহ্বান জানায় চীন। বেইজিংয়ের তরফে বলা হয়, সেনা সদস্য নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এদিন সকাল দশটার দিকে চুসুল-মল্দো সীমান্তে চীনের কাছে ওই সেনা সদস্যকে ফিরিয়ে দেওয়া হয়।

এর আগে গত অক্টোবরে অপর এক চীনা সেনাকে ফিরিয়ে দেয় ভারত। লাদাখের ডেমচক সীমান্তে আটক হওয়া ওই চীনা সেনাকে কয়েক দিনের মধ্যে ফেরত দেওয়া হয়।

উল্লেখ্য, সীমান্ত উত্তেজনা নিরসনে উভয় দেশই আলোচনা চালিয়ে যাচ্ছে। কয়েক দফা আলোচনায় ঐক্যমত প্রতিষ্ঠা হলেও উভয় পাশেই জোরালো সেনা অবস্থান ধরে রেখেছে চীন ও ভারত।

/জেজে/
সম্পর্কিত
তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন মাহদী আমিন
৩৯৬ টনের দুর্গ টেনে সরালেন ১৮০০ মানুষ
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
সর্বশেষ খবর
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের