কাশ্মির সীমান্তে আরও এক সুড়ঙ্গের সন্ধান ভারতের

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২১, ১৮:২২আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৮:২২
image

কাশ্মির সীমান্তে আরও একটি সুড়ঙ্গে সন্ধান পাওয়ার কথা জানিয়েছে ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। বাহিনীটির মুখপাত্রের দাবি, সুড়ঙ্গটি পাকিস্তান নির্মাণ করেছে। সন্ত্রাসীদের ভারত শাসিত কাশ্মিরে প্রবেশ করাতে এটি ব্যবহার করা হতো বলে দাবি তাদের। এনিয়ে গত দশ দিনের মধ্যে দ্বিতীয় সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশি ভারত ও পাকিস্তানের বিরোধপূর্ণ সীমান্ত কাশ্মিরের বিভিন্ন অঞ্চলে প্রায়ই সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। ভারতের দাবি কাশ্মিরে সন্ত্রাস উস্কে দেওয়ার কাজে এসব সুড়ঙ্গ ব্যবহার করে পাকিস্তানের বিভিন্ন গোষ্ঠী। তবে পাকিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

শনিবার ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মুখপাত্র জানান, কাশ্মিরের হিরানগগর সেক্টরে সুড়ঙ্গবিরোধী অভিযানের সময় বাহিনীর সদস্যরা নতুন একটি সুড়ঙ্গের সন্ধান পায়। তিনি জানান, নতুন এই সুড়ঙ্গটি প্রায় দেড়শ’ মিটার দীর্ঘ। পাকিস্তানের দিক থেকে শুরু হওয়া সুড়ঙ্গটি প্রায় ত্রিশ ফুট গভীর এবং তিন ফুট ব্যাসার্ধের। পুরো এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান ওই মুখপাত্র।

এনিয়ে গত দশ দিনের ব্যবধানে হিরানগর সেক্টরে দ্বিতীয় সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় বাহিনী। গত ১৩ জানুয়ারি একই এলাকার ববিয়ান গ্রামে আরও একটি দেড়শ’ ফুট দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। এছাড়া বিগত ছয় মাসের মধ্যে একই ধরনের চারটি সুড়ঙ্গে সন্ধান পাওয়া গেছে।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী