ফাঁকা মাঠে ভাষণ দিচ্ছেন বিজেপি নেতা, ছবি ভাইরাল

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৩

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে সেখানকার দুই বড় দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি নেতাদের বাকযুদ্ধ। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিজেপির এক সমাবেশের ছবি। এতে দেখা যাচ্ছে, ফাঁকা মাঠে ভাষণ দিচ্ছেন বিজেপি নেতা। তৃণমূলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে ওই ছবি। এরইমধ্যে এটি ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, ডায়াসের সামনে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন বিজেপির এক নেতা। মঞ্চে তার পাশে বসে আছেন দলের অন্য নেতারা। তবে যাদের উদ্দেশে তার ভাষণ দেওয়ার কথা সেই দর্শক সারি রীতিমতো শূন্য। দর্শক সারিতে মাত্র একজন লোক ছাতা মাথায় বসে আছেন। বাকি সব চেয়ার ফাঁকা।

মঞ্চে থাকা নেতৃবৃন্দ আর একমাত্র দর্শকের বাইরে অবশ্য আরও একজন আছেন সেখানে। মঞ্চের নিচের দিকে থাকা ওই ব্যক্তি মাইক সার্ভিসের লোক বলে প্রতীয়মান হচ্ছে।

দলীয় টুইটার অ্যাকাউন্ট থেকে ওই ছবি শেয়ার দিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের এমপি নুসরাত জাহান।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান