৬০০ ও ১২শ’ রুপিতে কোভ্যাক্সিন বিক্রি করবে ভারত বায়োটেক

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০২১, ০৯:০৬আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০৯:০৬

ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা ‘কোভ্যাক্সিন’ কিনতে দেশটির রাজ্য সরকারগুলোর খরচ পড়বে ডোজ প্রতি ৬০০ রুপি। বেসরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রে এক একটি ডোজের দাম ধরা হয়েছে ১২শ’ রুপি করে। শনিবার হায়দরাবাদভিত্তিক ভারত বায়োটেকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি টিকা ‘কোভিশিল্ড’-এর এক একটি ডোজের দাম আগেই জানিয়েছিল ভারতে ওই টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)। রাজ্য সরকারের জন্য তাদের তৈরি করোনার টিকার একটি ডোজের দাম ধার্য করা হয়েছিল ৪০০ রুপি। অন্য দিকে, বেসরকারি হাসপাতালগুলোকে তা কিনতে হবে ৬০০ রুপিতে। এই দাম নিয়ে সমালোচনার মুখেও পড়েছে সংস্থাটি। তবে শনিবার রাতে ভারত বায়োটেকের টিকার দাম ঘোষিত হতেই দেখা গেলো, তা সেরামকেও ছাপিয়ে গেছে।

‘কোভ্যাক্সিন’-এর দাম এতো বেশি কেন হলো? এ নিয়ে নিজেদের যুক্তিও দিয়েছে ভারত বায়োটেক। সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এম ইল্লার দাবি, কোভিডের টিকা তৈরিতে যে খরচ হয়েছে, তার ব্যয়ভার তুলতেই এতো দাম রাখা হয়েছে। তিনি জানিয়েছেন, এই টিকা উৎপাদনসহ তার পরীক্ষা নিরীক্ষার খরচও মূলত সংস্থার নিজস্ব তহবিল থেকে এসেছে।

প্রসঙ্গত, চলতি টিকাদান কর্মসূচিতে ‘কোভ্যাক্সিন’ এবং ‘কোভিশিল্ড’-এর ডোজই দেওয়া হচ্ছে। তবে ভারতে সেরামের টিকার ডোজের দাম নিয়ে ইতোমধ্যে সংস্থাটিকে কাঠগড়ায় তুলেছেন অনেকে। কেন্দ্রীয় সরকারের কাছে ১৫০ রুপিতে এক একটি ডোজ বিক্রি করলেও রাজ্য সরকারগুলোকে তা কেন ৪০০ রুপিতে কিনতে হবে অথবা বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সে দাম কেন ৬০০ রুপি— সে প্রশ্ন উঠেছে। যদিও সেরামের শীর্ষকর্তা আদার পুনাওয়ালার মন্তব্য, ‘এই মুহূর্তে যে দুইটি টিকা ভারতে ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে কোভিশিল্ড-ই সবচেয়ে সস্তা।’

তিনি বলেন, ‘বেসরকারি হাসপাতালে অত্যন্ত নগণ্য সংখ্যক টিকা বিক্রি করা হবে। সেই সঙ্গে কোভিড বা অন্যান্য মারণ রোগের টিকা অথবা চিকিৎসার খরচের তুলনায় এই দাম এখনও অনেক কম।’ সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম
মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম
শিশু হঠাৎ খেতে চাইছে না? জিভে সাদা দাগ দেখলে সতর্ক
শিশু হঠাৎ খেতে চাইছে না? জিভে সাদা দাগ দেখলে সতর্ক
বায়ুদূষণে বিশ্বজুড়ে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে কুচিং
বায়ুদূষণে বিশ্বজুড়ে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে কুচিং
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ