‘ছোট বোন মমতাকে’ কঠোর বার্তা দিলেন পশ্চিমবঙ্গের গভর্নর

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২১, ১৭:৩৩আপডেট : ০৫ মে ২০২১, ২০:৫৬
image

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তিনবার শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যে গভর্নর জগদীপ ধানগড়ের কাছ থেকে কঠোর বার্তা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে এই বার্তা দেন গভর্নর। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

৫ মে বুধবার রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথগ্রহণের পর মমতা জানান, তার প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। দায়িত্ব নিয়েই মুখ্যমন্ত্রীর দফতরে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকের কথা জানান মমতা।

শপথ পড়ানোর পর মমতাকে পাশে রেখে গভর্নর জগদীপ ধানগড় বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হলো শুভবুদ্ধিহীন, ভয়াবহ নির্বাচন পরবর্তী সহিংসতার অবসান ঘটানো... আমি আশা করি মুখ্যমন্ত্রী জরুরি ভিত্তিতে আইনের শাসন পুনর্বহালে পদক্ষেপ নেবেন। আশা করছি ছোট বোন মমতা এ বিষয়ে এগিয়ে আসবেন।’ মমতাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে। আমি নিশ্চিত শাসনের নতুন একটি ধরন প্রবর্তন করবেন।’

গত রবিবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানে সহিংসতা ঘটেছে। জয়ী তৃণমূল কংগ্রেস এবং পরাজিত বিজেপি উভয়েই এই সংঘাতে যুক্ত। সংঘাতের জন্য পরস্পরকে দায়ী করছে দল দুটি।

গভর্নরের বক্তব্যের কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তার প্রথম অগ্রাধিকার হবে করোনা সংকট মোকাবিলা। আর সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সেই কাজ শুরু করবেন তিনি। তার পরবর্তী কর্মসূচি হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া। 

নির্বাচন পরবর্তী সহিংসতার জন্য বিজেপিকে দায়ী করেন তিনি। তার অভিযোগ, নির্বাচনে পরাজিত হয়ে দলটি সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির শীর্ষ নেতারা অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের সদস্যদের হত্যা করে বাড়িঘরে আগুন ধরিয়ে দিচ্ছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান