ভারতে পাঠানো জরুরি চিকিৎসা সরঞ্জাম পড়ে আছে বিমানবন্দরে

বিদেশ ডেস্ক
০৬ মে ২০২১, ২০:২৭আপডেট : ০৬ মে ২০২১, ২১:৩৭

গত মাস থেকে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ সুনামি আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে ভারতের সহযোগিতায় এগিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন দেশ। জরুরি চিকিৎসা সরঞ্জাম, ভেন্টিলেটরসহ বিভিন্ন ত্রাণ পৌঁছাচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র গত সপ্তাহের শুরুতে বিমানভর্তি ভেন্টিলেটর, ওষুধ ও অক্সিজেন সরঞ্জাম পাঠায়। রবিবার পর্যন্ত ২৫টি ফ্লাইটে ৩০০ টন সরঞ্জাম শুধু দিল্লিতেই পৌঁছেছে।

কিন্তু করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় যাদের এখনি সহযোগিতা প্রয়োজন তাদের কাছে সেগুলো পৌঁছাচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হাসপাতালগুলো থেকে সহায়তার আহ্বান জানানো অব্যাহত থাকলেও বেশ কয়েক দিন ধরে বিমানবন্দরের হ্যাঙ্গারে পড়েছিল কার্গোগুলো। ভারতে পৌঁছার এক সপ্তাহের বেশি পার হলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত সেগুলোর বিতরণ শুরু হয়নি। রাজ্যের কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তবে মঙ্গলবার ভারত সরকার এক বিবৃতিতে বিলম্ব হওয়ার বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে একটি বিবৃতি দিয়েছে। তারা দাবি করেছে, এসব ত্রাণ বিতরণের জন্য পদ্ধতিগত মেকানিজম প্রচলন করেছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দ্রুত সরঞ্জামগুলো বিতরণের জন্য তারা দিনরাত কাজ করা হচ্ছে।

কিন্তু বিভিন্ন হাসপাতাল ও রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখন পর্যন্ত কোনও সরবরাহ পায়নি।

কেরালার স্বাস্থ্য সচিব ড. রাজন খোবরাগাড়ে জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত তারা কোনও ত্রাণ গ্রহণ করেননি। রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমদানি করা অক্সিজেন দ্রুত সরবরাহ করার আহ্বান জানিয়েছেন।
কয়েকজন স্বাস্থ্য কর্মকর্তা দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কীভাবে এসব সরঞ্জাম পাওয়া যাবে তা নিয়ে তেমন কোনও যোগাযোগ করেনি।
ভারতের বেসরকারি হাসপাতালগুলোর সবচেয়ে বড় সংগঠন হেলথকেয়ার ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ড. হার্শ মহাজন বলেন, এগুলো বিতরণ করা হয়েছে বলে কোনও তথ্য পাইনি। মনে হচ্ছে কেউ কিছু জানেন না। দুই তিন জায়গায় যোগাযোগ করেছি, কিন্তু কিছুই জানতে পারিনি। এখনও কিছুই স্পষ্ট না। সূত্র: বিবিসি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম