করোনা ঠেকাতে গোমূত্র পানের পদ্ধতি শেখালেন বিজেপি বিধায়ক

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২১, ১৩:৫৮আপডেট : ০৮ মে ২০২১, ১৪:০৫
video

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত এক সপ্তাহে প্রতিদিনই চার লাখের গণ্ডি পার করছে দৈনিক শনাক্তের সংখ্যা। চিকিৎসক, বিশেষজ্ঞরা করোনার রাশ টানতে নিয়মিত নানা পরামর্শ দিচ্ছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নানা গাইডলাইন দেওয়া হচ্ছে। তবে ভিন্ন রকমের এক সমাধান দিয়েছেন উত্তপ্রদেশের বালিয়া জেলার বইরিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। করোনা ঠেকাতে তিনি শুধু গোমূত্র পানের পরামর্শ দিয়েই ক্ষান্ত হননি। কখন, কিভাবে পান করা উচিত, তাও বাতলে দিয়েছেন ক্যামেরার সামনে।

বিজেপি দলীয় এই বিধায়ক বলেন, করোনা ঠেকানোর অব্যর্থ ওষুধ হলো গোমূত্র। এটি শুধু করোনাই ঠেকাবে না, বরং শরীরও সুস্থ রাখবে।

ক্যামেরার সামনে এই বিজেপি নেতা বলেন, সকাল বেলা ঘুম থেকে উঠে খালি পেটে গোমূত্র পান করতে হবে। দুই-তিন চামচ গোমূত্র এক গ্লাস পানিতে মেশাতে হবে। তারপর একবারে সেই গোমূত্র মেশানো পানি খেয়ে নিতে হবে।

গোমূত্রের এই মিশ্রণ খাওয়ার আগে একটি বিশেষ নিয়মের কথা বলেছেন ওই বিধায়ক। তার দাবি, গোমূত্র পানের আধা ঘণ্টা পর্যন্ত কোনও কিছু খাওয়া বা পান করা যাবে না।

সুরেন্দ্র সিং বলেন, বিজ্ঞানে বিশ্বাস করুন আর না করুন, গোমূত্র করোনা রুখতে সক্ষম। শুধু করোনা নয়, হৃদপিন্ডের রোগ সারাতেও এটি ভীষণ উপকারী।

অবশ্য যে কোনও গোমূত্র খাওয়ার কথা বলেননি এই ভারতীয় রাজনীতিক। রামদেবের সংস্থার গোমূত্র সেবনের পরামর্শ দিয়েছেন তিনি। স্বভাবতই তার এই টোটকা ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। তবে বিধায়ক সুরেন্দ্র সিং-ই প্রথম নয়। করোনা ঠেকাতে বিজেপি নেতারা এর আগেও একাধিক  বার গোমূত্র খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। আবার অনেক বিজেপি নেতাকে দেখা গিয়েছিল ‘গো করোনা গো’ স্লোগান দিতে। কখনোবা মশাল জ্বালিয়ে করোনাকে তাড়া করারও পরার্মশ দিতে দেখা গেছে তাদের।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক