যে কারণে মোদিকে মনোচিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ রাহুলের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৪, ১৮:৪৪আপডেট : ২৫ মে ২০২৪, ১৯:১৫

আবারও নিজেকে ঈশ্বরের দূত বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৪ মে) এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি। আর তার এই মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদিকে মনোচিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।ভারতের সংবাদমাধ্যম এই সময় এ খবর জানিয়েছে।

দিল্লীর এক নির্বাচনী জনসভায় রাহুল আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী বলছেন তিনি নাকি জৈবিকভাবে জন্মগ্রহণ করেননি। দেশের সমস্ত মানুষ জৈবিকভাবে জন্মেছেন। কিন্তু তিনি ঈশ্বরের দূত। একটি মিশনের জন্য নাকি পরমাত্মা তাকে পাঠিয়েছেন।

জনসভার মঞ্চে হেসে রাহুলের কটাক্ষ, যদি কেউ আপনার কাছে এসে এমনটা বলেন, আপনি তো তাকে মনরোগ বিশেষজ্ঞের কাছেই পাঠাবেন। 

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি: রয়টার্স।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি বলেন, অনেকেই হয়ত আমায় পাগল বলবেন। কিন্তু আমি নিশ্চিত, পরমাত্মা আমায় একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন।

সেই উদ্দেশ্য শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি। আর সেকারণেই আমি পুরোপুরি ঈশ্বরের জন্য নিজেকে উৎসর্গ করেছি বলেও দাবি করেছেন মোদি। তবে তিনি সরাসরি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারেন না বলে আক্ষেপও করেছেন।

দুইদিন আগে বারাণসীতেও এক সাক্ষাৎকারে মোদি দাবি করেছিলেন, তার জন্ম জৈবিকভাবে হয়নি। তিনি ঈশ্বরের পাঠানো দূত। কাজের অফুরন্ত প্রাণশক্তি কোথা থেকে পান? এমন প্রশ্নের জবাবে এই উত্তর দিয়েছিলেন মোদি।

বারাণসী কেন্দ্র থেকে এ বছরও লোকসভার লড়াইয়ে রয়েছেন নরেন্দ্র মোদি। আগামী ১ জুন সপ্তম বা শেষ দফায় ভোট হবে বারাণসী কেন্দ্রেও। ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন।

/এস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ