লোকসভা নির্বাচন: ষষ্ঠ দফায় বড় চ্যালেঞ্জ তাপপ্রবাহ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৪, ১৬:৪৫আপডেট : ২৫ মে ২০২৪, ১৬:৪৫

তীব্র তাপ সতর্কতার মধ্যেই আজ শনিবার (২৫ মে) ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে। তবে তীব্র গরমের কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি খুব একটা সন্তোষজনক নয়। ভোটের প্রথম দুই ঘণ্টায় মাত্র প্রথম ২ ঘণ্টায় ১০.৮২ শতাংশ ভোট পড়েছে। রাজধানী দিল্লির তাপমাত্রা আজ ৪৭ ডিগ্রি সেলসিয়াস (১১৭ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করেছিল আবহাওয়া বিভাগ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সাধারণ নির্বাচনের ষষ্ঠ পর্বে আজ ভারতের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত ৫৮টি নির্বাচনি এলাকায় ১১ কোটি ১০ লাখেরও বেশি ভোটার ভোট দেবেন। এই পর্বে ১১ ঘণ্টাব্যাপী ভোটের প্রথম ২ ঘণ্টায় ভোট পড়েছে ১০.৮২ শতাংশ। ২০১৯ সালের নির্বাচনের একই পর্বে সামগ্রিকভাবে প্রায় ৬৩ শতাংশ ভোট পড়েছিল।

ভোটকেন্দ্রে ভোটারদের লাইন। ছবি: রয়টার্স

তাপপ্রবাহের কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করা হচ্ছে। রয়টার্সকে দিল্লির প্রধান নির্বাচনি কর্মকর্তা পি. কৃষ্ণমূর্তি বলেছেন, ‘উদ্বেগ তো একটা রয়েছেই। তবে আমরা আশা করছি, মানুষ তাপপ্রবাহের ভয় কাটিয়ে উঠবে এবং ভোট দেবে।’

১৯ এপ্রিল দেশটিতে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছিল। সপ্তম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে ১ জুন লোকসভা নির্বাচন শেষ হবে। ৪ জুন হবে ভোট গণনা।

তীব্র গরমের কারণে যাতে ভোটারদের কষ্ট না হয় সেজন্য দিল্লির ভোট কেন্দ্রগুলোতে ওষুধ এবং ওরাল হাইড্রেশন সল্টসহ প্যারামেডিকদের মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সেখানে পানি ছিটানোর মেশিন, অপেক্ষা করার জন্য ছায়াযুক্ত জায়গা এবং ভোটারদের জন্য ঠান্ডা পানি সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।

ভোটকেন্দ্রের ভেতরের দৃশ্য। ছবি: রয়টার্স

উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের কিছু অংশে ভোটকেন্দ্রের কাছাকাছি বাস করা বাসিন্দারাও কেন্দ্রে ভোটারদেরকে বিনামূল্যে ঠান্ডা পানীয়, শুকনো ফল এবং দুধ বিতরণে সহায়তা করছেন।

হিন্দু-জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয় মেয়াদে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি বার্তায় ভারতীয়দের কেন্দ্রে যেয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম