কোভিডের মুখে খাওয়ার ওষুধ অনুমোদন দিলো ভারত

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২১, ১৮:২১আপডেট : ০৮ মে ২০২১, ২০:২৭

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্ভাবিত ওষুধ ব্যবহারের অনুমতি দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই। এই ওষুধের নাম দেওয়া হয়েছে ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ। পাউডার জাতীয় ওষুধটি খেতে হবে পানিতে মিশিয়ে।

ডিসিজিআই জানিয়েছে, ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালিত হয় গত বছর মে থেকে অক্টোবর পর্যন্ত। ৩ ধাপে ভারতের মোট ১১টি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।

পরীক্ষায় দেখা গেছে, কোভিডে আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে দ্রুত কাজ করছে ওষুধটি। শুধু তাই নয়, যাদের আলাদা করে অক্সিজেনের প্রয়োজন পড়ছে, তাদের ক্ষেত্রে দারুণ কাজ করছে ডিআরডিও-র তৈরি এই ওষুধ। যাদেরই এই ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়েছে, করোনা পরীক্ষায় তাদের অধিকাংশের রিপোর্ট নেগেটিভ এসেছে।

ডিআরডিও এর ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালিয়েড সায়েন্সেসে ল্যাব এবং হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ড. রেড্ডিজ যৌথভাবে ওই ‘ওষুধ’ তৈরি করেছে। এটি পাউডার হিসেবে পাওয়া যাবে । খেতে হবে পানিতে মিশিয়ে।

এক বিবৃতিতে ডিআরডিও জানায়, করোনায় আক্রান্তদের জন্য ওষুধ অনেক উপকারী হবে।সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী