গুজরাটে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় তকতে, বন্ধ মুম্বাই বিমানবন্দর

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২১, ১৪:৩২আপডেট : ১৭ মে ২০২১, ১৪:৩২
image

চরম তীব্র ঘূর্ণিঝড় তকতে সোমবার ভারতের গুজরাটের ভবনগর জেলায় আছড়ে পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। রাত আটটা থেকে ১১টার মধ্যে ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে এই ঝড় আছড়ে পড়তে পারে বলে মনে করেন ভারতীয় আবহাওয়া কর্মকর্তারা। স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটার সময় ঘূর্ণিঝড়টি মুম্বাই থেকে ১৪২ কিলোমিটার দূরে অবস্থান করছিলো। আর এটি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছিলো। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে মুম্বাইয়ে রাতভর বৃষ্টি আর সকালে ঝড়ো হাওয়া বসে গেছে। ঝড়ের প্রভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মুম্বাই বিমানবন্দর এবং বন্দ্রা-ওরলি সমুদ্র পথও বন্ধ রাখা হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন তার সরকার করোনা মোকাবিলায় হাসপাতালগুলোতে বিদ্যুৎ ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করবে। আর উপকূলীয় যেসব হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছে সেগুলো সরিয়ে নেওয়া হবে।

গুজরাটের ভবনগরের প্রায় ২৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের মোট দেড় লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা ভারি বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ১৯০ কিলোমিটার বেগের ঝড় আছড়ে পড়তে পারে।

সোমবার সকালে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে প্রায় সাত হাজার মাছ ধরা নৌকা উপকূলে ফিরে এসেছে। এছাড়া তিনশ’র বেশি বাণিজ্যিক জাহাজকে সতর্ক করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের