বিল গেটসের বিচ্ছেদ নিয়ে মন্তব্য করে সমালোচিত ভারতীয় শিল্পপতি

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২১, ১৪:৪৭আপডেট : ১৯ মে ২০২১, ১৪:৪৭
image

ধনকুবের বিল গেটস এবং জেফ বেজোসের বিচ্ছেদ নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের পরিচিত শিল্পপতি হর্ষ গোয়েনকা। গত সোমবার এক টুইট বার্তায় ওই মন্তব্য করার পর নেট নাগরিকদের তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। তাকে যৌনতাবাদী ও নারীবিরোধী আখ্যা দিয়েছেন অনেকেই।

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি তার স্ত্রী মেলিন্ডা ফ্রান্স গেটসের সঙ্গে ২৭ বছরের বিবাহিত সম্পর্কের ইতি ঘটিয়েছেন। এর দুই বছর আগে আরেক ধনকুবের জেফ বেজোসের সঙ্গে তার স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের বিচ্ছেদ হয়।

আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েনকা এমন পরিস্থিতি নিয়ে সোমবার টুইট করেন। ধনকুবেরদের বিচ্ছেদ নিয়ে সম্ভবত মজা করতে গিয়ে তিনি টুইট বার্তায় লেখেন, ‘বিল গেটস ডিভোর্স দিয়েছেন। জেফ বেজোস তালাক দিয়েছেন। শিক্ষা: এতো বেশি অর্থ উপার্জন করবেন না যে স্বামীর সঙ্গে থাকার চেয়ে স্ত্রী খোরপোশেই বেশি অর্থ পাওয়ার সুযোগ পায়। নিজের জন্য ব্যয় করুন।’ বিল গেটস ও মেলিন্ডা গেটস

৬৩ বছর বয়সী ব্যবসায়ী হর্ষ গোয়েনকার ওই টুইটকে যৌনতাবাদী আখ্যা দিয়েছেন ক্ষুব্ধ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। তাদের বক্তব্য প্রতিটি বিচ্ছেদের পেছনেই ভিন্ন ভিন্ন কারণ থাকে। আর এই বিচ্ছেদের কোনওটিই অর্থের জন্য হয়নি। ফলে গোয়েনকার এই মন্তব্য তার নিজস্ব চিন্তার ফসল।

অবশ্য গোয়েনকার টুইট এমন এক সময় সামনে এসেছে যখন জানা যাচ্ছে বিচ্ছেদের আগেই বিল গেটসের সঙ্গে আরেক নারীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলো। ফলে স্পষ্টতই হর্ষ গোয়েনকা যথাযথ খোঁজ খবর না নিয়েই টুইট করেছেন। আর তাতেই তাকে শিক্ষা দেওয়া শুরু করেছেন অনেক নেট নাগরিক।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী