টিকা নেওয়া এড়াতে নদীতে ঝাঁপ দিলেন গ্রামের মানুষ!

বিদেশ ডেস্ক
২৪ মে ২০২১, ১৮:১৪আপডেট : ২৪ মে ২০২১, ১৮:১৪

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতে সংক্রমণের ঊর্ধ্বগতি কিছুটা কমলেও প্রতিদিন আক্রান্তের সংখ্যা তিন লক্ষাধিক। সংক্রমণ ঠেকাতে দেশটির সরকার টিকাদানে জোর দিয়েছে। বিভিন্ন স্থানে টিকার সংকটও দেখা দিয়েছে। তবে এমন পরিস্থিতিতেও উত্তর প্রদেশের একটি গ্রামের মানুষ টিকা নিতে একেবারেই রাজি নন।

সম্প্রতি রাজ্যটির বড়বঙ্কি জেলার সিসাউন্ডা নামের গ্রামের লোকজন স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে পালাতে একেবারে নদীতে ঝাঁপ দিয়েছেন। এক বা দুই জন নয়, একেবারে প্রায় ২০০ জন গ্রামবাসী ঝাঁপিয়ে পড়েছেন গ্রামেরই একটি নদীতে।

শনিবার সিসাউন্ডা গ্রামে টিকা দেওয়ার জন্য পৌঁছায় একটি স্বাস্থ্যকর্মীর দল। তাদের দেখে গ্রামবাসীরা ছুট দেয় নদীর দিকে। জানা গেছে, টিকা নিতে নারাজ বলে এই ঘটনা ঘটিয়েছে গ্রামবাসীরা। অনেক গ্রামবাসী দাবি করেছেন, টিকাগুলো “বিষাক্ত” হওয়ার কারণে তাদের এই সিদ্ধান্ত।

টিকা না নেওয়ার কারণে অনেকে আবার গভীর পানিতে ঝাঁপ দেওয়ার হুমকিও দিয়েছে।ন ঘটনার বেশ খানিকটা সময় পড়ে স্বাস্থ্যকর্মীরা টিকা না দেওয়ার আশ্বাস দিলে তারা উঠে আসেন। এই ঘটনায় অবাক হয়েছেন স্বাস্থ্যকর্মীদের একাংশ। কারণ এর আগে তাদের এমন বিরল ঘটনার সম্মুখীন হতে হয়নি।

রামনগর উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেট রাজীব কুমার শুক্লা এই বিষয়ে জানান, তিনি গ্রামবাসীদের টিকার বিষয়ে অবগত করছেন। এর ফলে গ্রামের ১ হাজার ৭০০ জনের মধ্যে মাত্র ১৪ জন করোনার টিকা গ্রহণ করেছে। সূত্র: কলকাতা ২৪

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক