লোকটা বাইরে যেতে চেয়েছিল, মুম্বাই পুলিশ উত্তরে যা বললো

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২১, ২০:৫৭আপডেট : ২৫ মে ২০২১, ২০:৫৭

প্রায়ই সংবাদের শিরোনাম হয় মুম্বাই পুলিশ। না, ঘুরেফিরে কোনও দোষ করছে না তারা। তারা খবরে আসছেন সেন্স অব হিউমার তথা রসবোধের কল্যাণে। কদিন আগে অভিষেক বচ্চনের সিনেমার নাম দিয়ে করোনা সংক্রান্ত টুইট করে আলোচনায় এসেছিলেন তারা। আজকের (২৫ মে) খবরেও এসেছে তাদের নাম। যথারীতি এবারও হাসিয়ে মারলেন সবাইকে।

ঘটনার সূত্রপাত মুম্বাইয়ের সানি নামের এক বাসিন্দার হাত ধরে। দুটি মাত্র লাইনে টুইট করে মুম্বাই পুলিশের কাছে বেচারা আরজি জানিয়েছিলেন, ‘স্যার আমার নাম সানি। আমি কি একটু বাইরে যেতে পারবো?’

রিটুইটে মুম্বাই পুলিশ লিখলো, ‘স্যার, আপনি যদি সত্যিই সৌরজগতের মাঝে থাকা সেই তারকা হয়ে থাকেন, যাকে ঘিরে এই দুনিয়া ও আরও অনেক কিছু ঘুরপাক খাচ্ছে; তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কী বিশাল দায়িত্ব আপনার কাঁধে! সুতরাং ভাইরাসে সংক্রমিত হয়ে সেই দায়িত্বের বারোটা বাজাবেন না প্লিজ। নিরাপত্তার আলোকবর্তিকা হয়ে থাকুন।’

নেটিজেনরাও এমন উত্তরে বাহবা দিতে ভুলেননি। একজন বলছেন, ‘পুলিশ দফতরের যিনি বা যারা এমন টুইট লিখছেনে, তাদের সালাম। আমি কিন্তু অনেক দিন ধরেই আপনাকে ফলো করছি।’

আরেকজন তো বলেই দিলেন, ‘যার দায়িত্ব এসব টুইট লেখা, তার বেতনটা একটু বাড়িয়ে দেবেন প্লিজ।’

সূত্র: এনডিটিভি

/এফএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের