পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়িত বাংলাদেশি ও রোহিঙ্গারা: বিজেপি নেতা

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২১, ১৩:২৯আপডেট : ১০ জুন ২০২১, ১৩:২৯

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় বাংলাদেশি ও রোহিঙ্গারা জড়িত। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এমন অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী।

সম্প্রতি শুভেন্দুকে দিল্লিতে ডেকে পাঠায় বিজেপি। বুধবার দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। এ সময় তিনি বলেন, ‘‌আমি মোদিজিকে বলেছি, রাজ্যে বিজেপি কর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এখনও পর্যন্ত ২৫ জন নারী ধর্ষণ করা হয়েছে। এই সমস্ত অপরাধের সঙ্গে বাংলাদেশি ও রোহিঙ্গারা যুক্ত। হাজার-হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। পূর্ব বর্ধমানের আউশগ্রামে ২৬টি পরিবার জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে।’

উল্লেখ্য, দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেও রাজ্যে ভোট পরবর্তী সহিংসতা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। শুভেন্দুর এই বৈঠক নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, আত্মরক্ষার জন্য দিল্লিতে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন শুভেন্দু। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, শুভেন্দু আসলে বিজেপিতে গিয়ে ফেঁসে গেছেন।

এদিকে শুভেন্দু অধিকারী যখন দিল্লিতে মোদি-অমিতের সঙ্গে বৈঠকে ব্যস্ত, তখন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করছেন। দিলীপ জানিয়েছেন, শুভেন্দুর বৈঠকের ব্যাপারে কিছুই তিনি জানেন না। এই প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, ‘দিলীপদার সঙ্গে কথা হয়নি। অমিতাভদা জানেন। দিলীপদার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে।’ সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম