ডেল্টা ভ্যারিয়েন্ট: কোভিশিল্ড নেওয়া ১৬ শতাংশের নমুনায় নেই অ্যান্টিবডি, গবেষণায় দাবি

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০২১, ১৯:১৮ আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৯:১৮

করোনাভাইরাসের ভ্যাকসিন কোভিশিল্ডের দুই ডোজ নেওয়া মানুষের মধ্যে ১৬ দশমিক ১ শতাংশের নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে নিউট্রালাইজিং অ্যান্টিবডি শনাক্ত হয়নি। এক ডোজ টিকা নেওয়া মানুষের মধ্যে ৫৮ দশমিক ১ শতাংশের নমুনায় এই অ্যান্টিবডির অস্থিত্ব শনাক্ত হয়নি। পিয়ার রিভিউয়ের অপেক্ষায় থাকা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

ভেলোরভিত্তিক ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক প্রধান ড. টি জ্যাকব জন গবেষণাটির বিষয়ে বলেন, শনাক্ত না হওয়া আর উপস্থিতি নেই এক কথা নয়। হয়ত নিউট্রালাইজিং অ্যান্টিবডির মাত্রা কম থাকায় হয়ত তা শনাক্ত হয়নি। কিন্তু এরপরও তা সংক্রমণ ও ভয়াবহ রোগ থেকে মানুষকে সুরক্ষা দেবে।

তিনি আরও বলেন, বয়স্ক, কমোরবিড ও দীর্ঘমেয়াদি অসুস্থতায় থাকা মানুষের ইমিউন প্রতিক্রিয়া কম থাকে। এর অর্থ হলো, ৬৫ বছরের বেশি বয়স্ক পুরুষ (নারীদের দেহে বেশি মাত্রায় অ্যান্টিবডি উৎপন্ন হয়) যাদের ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘমেয়াদি হৃদপিণ্ড ও কিডনির রোগ রয়েছে কিংবা ক্যান্সারের চিকিৎসা করছেন তাদের হয়ত তৃতীয় ডোজ টিকা দেওয়া লাগতে পারে।

জ্যাকব জন আরও বলেন, এই গবেষণা ইঙ্গিত দিচ্ছে ভারতে কিছু মানুষের জন্য কোভিশিল্ডের বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে। অন্যদিকে, যারা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ, তাদের জন্য এক ডোজেই সুরক্ষা পাওয়া যেতে পারে।

আইসিএমআর-এর গবেষণায় উঠে এসেছে, ভারতে প্রথম ডেউয়ে ছড়ানো করোনার ধরনের চেয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কম মাত্রায় অ্যান্টিবডি তৈরি করছে কোভিশিল্ড। এক ডোজের ক্ষেত্রে তা ৭৮ শতাংশ কম, দুই ডোজের ক্ষেত্রে ৬৯ শতাংশ কম, আক্রান্তের পর এক ডোজ নেওয়া মানুষের ক্ষেত্রে ৬৬ শতাংশ এবং আক্রান্ত ও দুই ডোজ নেওয়ার ক্ষেত্রে ৩৮ শতাংশ কম।

/এএ/
সম্পর্কিত
কালিম্পংয়ের কাছে গাঁদা ফুলে সাজানো এই গ্রাম যেন ছবির পোস্টকার্ড!
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারতে পলাতক, ফেরার পথে সীমান্তে যুবক আটক
সর্বশেষ খবর
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭
গোপনে দেখা করলেন প্রিন্স হ্যারি ও রাজা চার্লস
গোপনে দেখা করলেন প্রিন্স হ্যারি ও রাজা চার্লস
২৯৫ পদে নিয়োগ দেবে ডাক বিভাগ
২৯৫ পদে নিয়োগ দেবে ডাক বিভাগ
তামাকমুক্ত তারুণ্য গড়তে সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষায় তাগিদ মাহদী আমিনের
তামাকমুক্ত তারুণ্য গড়তে সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষায় তাগিদ মাহদী আমিনের
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা