সেপ্টেম্বর থেকে স্পুটনিক ভি উৎপাদনে যাচ্ছে সেরাম

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২১, ১৬:৩৩আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৬:৩৩

আগামী সেপ্টেম্বর মাস থেকে করোনাভাইরাসের রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি উৎপাদনে যাচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট। এরইমধ্যে সেরামকে এই টিকা তৈরির ছাড়পত্র দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রকের দফতর। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া।

প্রতিবেদনে বরা হয়েছে, স্পুটনিক ভি উৎপাদনের যাবতীয় যন্ত্রপাতি ইতোমধ্যেই হাতে পেয়েছে সেরাম। ভারতে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে জানানো হয়েছে, বছরে ৩০০ মিলিয়ন করোনা টিকা ভারতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিরাম ইনস্টিটিউটের কর্নধার আদর পুনাওয়ালা জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যেই রাশিয়ার করোনা টিকার প্রথম ব্যাচ আসবে।

এদিকে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে সতর্ক করেছেন। গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের একাধিক ট্যুরিস্ট জোনে পর্যটকদের ঢল নেমেছে। মাস্ক ছাড়াই সেখানে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। এতে ফের করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে দুই রাজ্যের প্রধানকে সতর্ক করেছেন মোদি।

জুলাই মাসে দিনে এক কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল মোদি সরকার। তবে বাস্তবে সেটি কার্যকর হয়নি। উল্টো জুলাই মাস থেকে দৈনিক টিকাদান অনেকটাই কমে গিয়েছে। এতে নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন গবেষকরা। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ডিসেম্বরের মধ্যেই গোটা দেশে করোনার টিকাকরণ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

/এমপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি