আগস্টে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০২১, ০৪:৩৩আপডেট : ২৩ জুলাই ২০২১, ০৪:৩৩

ভারতে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যেই আগস্টের শেষে দেশটিতে সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। এই ঢেউয়ে সংক্রমণ ছড়াতে পারে ডিসেম্বর পর্যন্ত। অবশ্য বিজ্ঞানীরা বলছেন, তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ না হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

আইসিএমআরের এপিডেমিয়োলজি অ্যান্ড কমিউনিকেবল ডিজিজের বিভাগীয় প্রধান সমীরণ পান্ডা জানান, আগস্টের শেষ দিকে তৃতীয় ঢেউ শুরু হতে পারে। চলতে পারে এ বছরের শেষ পর্যন্ত। অর্থাৎ ডিসেম্বর নাগাদও কোভিডের সঙ্গে ল়ড়াই করতে হতে পারে।

সমীরণের পান্ডা বলেন, কোভিডের তৃতীয় ঢেউ শুরু কবে হবে বা কবে কোন পর্যায়ে পৌঁছতে পারে তার সবটাই নির্দিষ্ট বৈজ্ঞানিক মডেলে একাধিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখেছি আমরা। সেই অনুযায়ী,  আগস্টের শেষে তৃতীয় ঢেউ শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলতে পারে।’

দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার আগেই তৃতীয় ঢেউ আসতে পারে বলে জানান সমীরণ। কোভিডের প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের মাঝের সময়ে ভারতে কোভিডে সংক্রমিতের সংখ্যা কমে গিয়েছিল উল্লেখযোগ্য ভাবে। তবে এ বার তা না-ও হতে পারে বলে মনে করছেন তিনি। দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ নামার আগেই তৃতীয় ঢেউ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এখন পর্যন্ত ভারতে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াচ্ছে। সমীরণের মতে, বিভিন্ন রাজ্যে চলা কোভিড বিধিনিষেধ উঠে গেলে সংক্রমিতের সংখ্যা আবার বাড়তে পারে। তিনি বলেন, যেহেতু দেশে এখনও পর্যন্ত কোভিডের বেশি ভয়াবহ ও সংক্রামক রূপ ছড়িয়ে পড়ার প্রমাণ মেলেনি, তাই ডেল্টা ভ্যারিয়েন্টেই তৃতীয় ঢেউ আনতে পারে।

কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতে দ্বিতীয় ঢেউ ছড়িয়ে দিয়েছিল। যদি এর মধ্যে কোভিড তার রূপ বদলে আরও ভয়াবহ হয়ে ওঠে তাহলে তৃতীয় ঢেউও ভয়াবহ হতে পারে।

সমীরণ বলেন, পরিস্থিতি বদলালে ২০২২-এর মার্চ পর্যন্ত তৃতীয় ঢেউয়ের রেশ থাকতে পারে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম