তৃতীয় স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতে বাংলাদেশি গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:২১

ভারতে অবৈধভাবে বসবাসরত এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। উত্তর প্রদেশের নয়ডায় নিজের স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। পুলিশের দাবি, অপর এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকায় স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি।

ভারতের পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট এবং পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশের আবাসিক ঠিকানা ব্যবহার করে বানানো দুটি আধার কার্ড জব্দ করেছে।

নিহত নারী অভিযুক্ত বাবুল মিয়ার তৃতীয় স্ত্রী। অপর দুই জন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় বসবাস করে। প্রায় এক দশক আগে ভারতে গিয়ে পশ্চিমবঙ্গে বসবাস শুরু করে বাবুল।

নয়ডা পুলিশের এক মুখপাত্র বলেন, ‘বাবুল মিয়া দৈনিক মজুরি শ্রমিক হিসেবে কাজ করতো। আর তার স্ত্রী ফাতিমা বিবির সঙ্গে স্থানীয় এক নির্মাণকাজের কন্ট্রাক্টরের সম্পর্ক ছিল। গত ৪ আগস্ট বাবুল পশ্চিমবঙ্গ থেকে ফিরে ফাতিমা ও কন্ট্রাক্টর সাজিদকে তার বাড়িতে দেখতে পায়।’

পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘পরে বাবুল আবারও ফাতিমাকে সাজিদের বাড়িতে পায়। সে তার স্ত্রীকে টেনে ফেলে দিয়ে ওড়না গলায় পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়।’

পুলিশের দাবি, খুনের পর রাজস্থানে পালিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের ট্রেন ধরে বাবুল। বাংলাদেশে পালানোর চেষ্টা করেও ভিসা পেতে ব্যর্থ হয়।

পুলিশের মুখপাত্র জানান, গত ১০ সেপ্টেম্বর নয়ডায় ফিরে একটি ভাড়া বাসায় আশ্রয় নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার নয়ডার ৫২ সেক্টরের মেট্রো স্টেশনের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের