কৃষকদের ধর্মঘটে অচল ভারত

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:১০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:২১

বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ‘ভারত বনধ’ কর্মসূচি পালন করছেন কৃষকরা। সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দিল্লি-মিরুত মহাসড়কের প্রবেশপথ আটকে দিলে দিল্লি সীমান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, এই ধর্মঘটে নেতৃত্ব দিচ্ছে ৪০টি খামারি সংগঠনের সমন্বয়ে গঠিত কিষাণ মোর্চা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, জাতীয় মহাসড়কের কিছু অংশে তারা যান চলাচল করতে দেবেন না। এ অবস্থায় দিল্লি সড়ক অচল হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

দেশজুড়ে সরকারি-বেসরকারি শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠান, দোকান, শিল্প কারখানা এবং বাণিজ্যিক কার্যক্রম বন্ধের ডাক দেয় সংগঠনটি। এই বনধকে সমর্থন করেছে বাম, কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, টিডিপি-র মতো বিরোধী দলগুলো। ধর্মঘটে প্রভাব পড়েছে কলকাতাতেও।

কৃষকরা ইতোমধ্যেই দিল্লি থেকে উত্তরপ্রদেশে যাওয়ার সড়ক বন্ধ করে দিয়েছেন। দিল্লি-হরিয়ানা সড়কও বন্ধ করেছেন আন্দোলনকারীরা।

ধর্মঘটের কারণে দিল্লি-গুরুগ্রাম সীমান্তে দেড় কিলোমিটার যানজট

পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তেও অবস্থান করছেন অনেকে। নিরাপত্তার কথা ভেবে লালকেল্লার সামনে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।

কৃষক নেতা শরণ সিং বলেছেন, দিল্লির সীমানায় কৃষক নেতারা প্রতিবাদ জানাচ্ছেন। সরকার তাদের কথা শুনছে না। তাই তারা ভারত বনধ ডাকতে বাধ্য হয়েছেন। কর্মসূচি বিকাল ৪টা শেষ হওয়ার কথা রয়েছে।

আন্দোলনকারীরা বিজেপি সরকারের করা ৩টি আইন বাতিলের দাবি জানিয়ে আসছেন। কৃষকদের আশঙ্কা, এই আইনের ফলে ন্যূনতম মূল্য সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে। ফলে তারা বড় বড় প্রতিষ্ঠানের মুখাপেক্ষী হতে বাধ্য হবেন। সরকার এখনও সরে না আসলেও কৃষকরা আইন বাতিলের দাবিতে অনড়।

/এলকে/
সম্পর্কিত
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
পাঁচ তারকা হোটেলে খাবারের টেবিলে তেলাপোকা
সর্বশেষ খবর
প্রাণিসম্পদ অধিদফতরে ৫৩৮ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন 
প্রাণিসম্পদ অধিদফতরে ৫৩৮ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন 
নেতানিয়াহু ‘গণহত্যার স্থপতি’, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গ্রেফতারের দাবি মামদানির
নেতানিয়াহু ‘গণহত্যার স্থপতি’, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গ্রেফতারের দাবি মামদানির
দামি ট্রিটমেন্ট নয়, পূজার আগে ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যায় ভরসা
দামি ট্রিটমেন্ট নয়, পূজার আগে ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যায় ভরসা
বিএনপি সরকার ইতোমধ্যে ব্যর্থ প্রমাণিত হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপি সরকার ইতোমধ্যে ব্যর্থ প্রমাণিত হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন