জিন্স প্যান্টে নারীদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা!

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০২১, ১৯:২১আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৯:২৭

ভারতের কর্নাটকের মন্দিরে ঢুকতে পোশাকের ব্যাপারে সচেতন করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যের মন্দিরগুলোতে প্রবেশ করতে হলে নারী ও পুরুষকে যথাযথভাবে ‘হিন্দু পোশাক’ পরতে হবে বলে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টরা। নারীরা নিজেদের শরীর সঠিকভাবে ঢেকে মন্দিরে প্রবেশ করতে পারবেন। এর ব্যত্যয় ঘটলে প্রবেশ নিষিদ্ধ।

হরিনারায়ণ আশরানা নামের এক পুরোহিত বলেন, মেয়েদের ক্ষেত্রে হিন্দু পোশাক শাড়ি হলেই সবচেয়ে ভাল। শাড়ি এমনভাবে পরতে হবে যেন বক্ষদেশ যথাযথভাবে ঢাকা পড়ে’।

পুরুষরা কী পরবেন, এ বিষয়ে অবশ্য ওই পুরোহিতের কোনও বক্তব্য নেই। প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পুরুষ পুণ্যার্থীদের পোশাক কী হবে, তা এখনও ঠিক হয়নি। বিষয়টি আলোচনাধীন’।

মেয়েরা কীভাবে শাড়ি পরবেন, তা বলে দেওয়ার পাশাপাশি মন্দিরে পুণ্যার্থীদের জিন্স প্যান্ট পরায় নিষেধাজ্ঞা জারি করেছেন হরিনারায়ণ।

কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার ২১১টি মন্দিরের উপর নজরদারি চালায় সরকারি পর্ষৎ ‘কর্নাটক স্টেট ধার্মিক পরিষৎ’। মন্দিরে পোশাক ফরমান জারি করার নেপথ্যে মূলত তারাই। এদিকে নারীদের বিষয়ে এমন নির্দেশনা দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

/এলকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি