ভারতে দুর্গাপূজার প্যান্ডেলে গুলি, হতাহত ৩

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ০৬:৩৫আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১০:১১

ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় দুর্গাপূজার প্যান্ডেলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন জনের হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছে দুই কিশোরী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বুধবার রাত ১০টা নাগাদ অযোধ্যার করখানা এলাকার একটি দুর্গাপূজা প্যান্ডেলে দুইটি বাইকে করে এসে হামলা চালায় চার দুর্বৃত্ত। প্যান্ডেলে ঢুকে তারা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মানজিৎ যাদব নামের এক ব্যক্তির। আহত হয় তার পাশে বসে থাকা দুই কিশোরী।

আহত দুই কিশোরীর বয়স ১২ বছর ও ১৪ বছর। প্রথমে তাদের চিকিৎসার জন্য অযোধ্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে তাদের লখনউতে স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের চার জনের মধ্যে একজনকে আটক করা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, এই ঘটনার নেপথ্যে রয়েছে পারস্পারিক শত্রুতা। আটককৃত ব্যক্তিকে জেরা করে বাকি অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম