ছত্তিশগড়ে দশমীর মিছিলে গাড়ি তুলে দিলো চালক, নিহত ১

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ১৯:৩০আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৯:৩০

ভারতের ছত্তিশগড়-এ বিজয়া দশমীর মিছিলে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ভিড়ের মধ্যে একটি গাড়ি তুলে দেন চালক। এতে ছিটকে পড়েন মিছিলে অংশ নেওয়া অনেকেই। মাটিতে পড়ে থাকা কয়েকজনকে পিষে চলে যায় গাড়িটি। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। তবে কোনও কোনও সূত্র বলছে গাড়ি চাপায় চার জন প্রাণ হারিয়েছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনবহুল রাস্তায় গাড়িটি ভিড়ের দিকে ছুটে যায়। স্থানীয় জনতা চালককে আটকের চেষ্টা করলে দ্রুত গতিতে পালাতে গিয়ে চাপা দেয়।

এ ঘটনায় জড়িত থাকায় বাবুল বিশ্বকর্মা (২১) এবং শিশুপাল শাহু (২৬) কে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। গাড়ি চাপায় হতাহতদের প্রতি শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী