শীর্ষস্থানীয় মাওবাদী নেতাকে হত্যার দাবি ভারতীয় পুলিশের

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০২১, ১৩:০৫আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৩:০৫

ভারতের মহারাষ্ট্রে শীর্ষস্থানীয় একজন মাওবাদী নেতাকে হত্যার দাবি করেছে পুলিশ। ওই নেতার নাম মিলিন্দ বাবুরাও তেলতুম্বে ওরফে দীপক তেলতুম্বদে। তিনি সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিদ্রোহীদের নবগঠিত এমএমসি জোন (মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ-ছত্তিশগড়) অঞ্চলের প্রধান।

শনিবার মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের গুলিতে নিহত ২৬ মাওবাদীর মধ্যে তেলতুম্বে-ও ছিলেন বলে দাবি পুলিশের।

গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়াল রবিবার বলেন, 'প্রাথমিক শনাক্তকরণ অনুযায়ী, শনিবারের এনকাউন্টারে নিহত ২৬ মাওবাদীদের মধ্যে তেলতুম্বে ছিল। নিহত অন্য বিদ্রোহীদেরও শনাক্তের কাজ চলছে।'

জানা গেছে, শনিবার অতিরিক্ত এসপি সৌম্য মুন্ডের নেতৃত্বে সি-৬০ পুলিশ কমান্ডো দলের তল্লাশি অভিযানের সময় ওই ‘এনকাউন্টারের’ ঘটনা ঘটে।

তেলতুম্বে ওরফে জিভা, সিপিআই (মাওবাদী)-এর অন্যতম শীর্ষ নেতা। সংগঠনের এমএমসি জোনের বিশেষ জোনাল সেক্রেটারি ছিলেন তিনি। তাকে একটি নতুন অঞ্চল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল যেটি বিদ্রোহীদের পূর্ব থেকে পশ্চিমে সহজে যাতায়াতে সাহায্য করবে। পাশাপাশি ওই অঞ্চলটিকে যেন সিনিয়র বিদ্রোহী নেতাদের জন্য একটি নিরাপদ আবাসে পরিণত করা যায়।

ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তাদের বিশ্বাস, তেলতুম্বে নিয়মিত এমএমসি এলাকা পরিদর্শন করছিলেন এবং একটি কমান্ডো ইউনিটের জন্য প্রায় ১০০ জন স্থানীয় ব্যক্তিকে নিয়োগ দিয়েছিলেন। তিনি সশস্ত্র দেহরক্ষী এবং মাওবাদীদের একটি প্লাটুন নিয়ে বনের মধ্যে চলাফেরা করতেন। ২০১৮ সালে আত্মসমর্পণ করা সিনিয়র মাওবাদী নেতা পাহাড় সিংয়ের মতে, জোন সম্পর্কিত সংগঠনের যাবতীয় বড় সিদ্ধান্ত নিতেন তেলতুম্বে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?