ভারতীয় জেনারেলকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ৫

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১৫:৪০আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৫২

১৪ আরোহী নিয়ে ভারতের সাবেক সেনাপ্রধান এবং দেশটির প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে বারোটার দিকে তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে এটি বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটিতে আরোহীদের মধ্যে জেনারেল বিপিন রাওয়াত ছাড়াও তার পরিবারের এক সদস্য, তার প্রতিরক্ষা সহকারীসহ কয়েক জন কর্মী, নিরাপত্তা কমান্ডো এবং বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তারা ছিলেন।

এখন পর্যন্ত এই ঘটনায় পাঁচ জন নিহত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে। এছাড়া চার জনকে মারাত্মক দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, আহতদের ওয়েলিংডন ঘাঁটির সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) হেলিকপ্টারটিতে জেনারেল বিপিন রাওয়াতের থাকার কথা নিশ্চিত করেছে। এছাড়া ঘটনাটি তদন্তের নিদের্শও দেওয়া হয়েছে।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল জেজে সিং সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, উদ্ধার করা মরদেহগুলো এতোটাই দগ্ধ হয়েছে যে তাদের শনাক্ত করা কঠিন। উদ্ধারকৃতরাও মারাত্মক দগ্ধ হয়েছেন।

হেলিকপ্টারটির আরোহী এবং নিহতদের বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবহিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী পার্লামেন্টেও এই বিষয়ে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ভারতের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ছিলেন জেনারেল বিপিন রাওয়াত

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম