প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ভারতের হেলিকপ্টার দুর্ঘটনা

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১৭:২৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৫১

তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে বিপিনকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা প্রত্যক্ষ করেছেন কনুরের নাজাপ্পা সাথিরাম এলাকার বাসিন্দা পি. কৃষ্ণস্বামী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে তিনি তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ সময় এতে ১৪ আরোহী ছিল। এখন পর্যন্ত ১১ জন নিহতের খবর জানা গেছে। জেনারেল বিপিন ও তার স্ত্রীর অবস্থা সম্পর্কে জানা যায়নি।

কৃষ্ণস্বামী জানান, দুপুরে তারা খুব জোরে একটি শব্দ শুনতে পান। তখন তিনি নিজের বাড়িতে ছিলেন।

তিনি বলেন, আমি দৌড়ে বের হয়ে দেখি হেলিকপ্টারটি নিচে পড়ে গেছে। পড়ার আগে এটি গাছে ধাক্কা খায়। পরে বিধ্বস্ত হয়।

কৃষ্ণস্বামী জানান, তিনি দেখেছেন জ্বলন্ত হেলিকপ্টার থেকে লোকজন বের হওয়ার চেষ্টা করছে এবং সাহায্যের জন্য চিৎকার করছে।

আরেক বাসিন্দা পি. চন্দ্রকুমার জানান, ওয়েলিংডনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজগামী হেলিকপ্টারগুলো সাধারণত তাদের বাড়ির ওপর দিয়ে যায়। যখন দুর্ঘটনা ঘটে তখন আকাশ ঘন মেঘে ঢাকা ছিল।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম