বিপিনকে বহনকারী হেলিকপ্টারের ১৪ আরোহীর ১৩ জনই নিহত

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১৭:৪৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৫১

ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারের ১৪ আরোহীর ১৩ জনই নিহত হয়েছে। দেশটির বিমান বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। তবে জেনারেল বিপিনের অবস্থা সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

এনডিটিভি-র খবরে বলা হয়েছে, হেলিক্প্টারটিতে থাকা ১৪ আরোহীর মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি একজন পুরুষ। গুরুতর দগ্ধ অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিমান বাহিনীর এক টুইটে বলা হয়েছে, জেনারেল বিপিন রাওয়াত-সহ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার তামিল নাড়ুর কুনুরের কাছে দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

জেনারেল বিপিনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও তার বাসায় গেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। হেলিকপ্টার বিধ্বস্তের পর বর্তমান অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের জানাতে তার বাসায় যান তিনি।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বলেছেন, জেনারেল বিপিনকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্তের ঘটনায় আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে আরোহীদের মধ্যে বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা, তার প্রতিরক্ষা সহকারীসহ কয়েকজন কর্মী, নিরাপত্তা কমান্ডো এবং বিমান বাহিনীর কর্মকর্তারা ছিলেন। ভেঙে পড়ার পরই হেলিকপ্টারে আগুন ধরে যায়।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল জেজে সিং সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, প্রাথমিকভাবে উদ্ধার করা মরদেহগুলো এতোটাই দগ্ধ হয়েছে যে তাদের শনাক্ত করা কঠিন। উদ্ধারকৃতরাও মারাত্মক দগ্ধ হয়েছেন।

/এমপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি