ভাইরাল ভিডিওতে জেনারেল বিপিনের হেলিকপ্টার বিধ্বস্তের আগ মুহূর্ত

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২১, ১১:৩৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২:০৯

ভারতের প্রতিরক্ষা প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) জেনারেল বিপিন রাওয়াতের বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির একটি ভিডিও সামনে এসেছে। এতে তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে কপ্টারটিকে উড়তে দেখা গেছে। কিছুক্ষণের মধ্যেই এটি কুয়াশার মধ্যে হারিয়ে যায়।

বুধবার (৮ ডিসেম্বর) হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে জেনারেল রাওয়াত ও স্ত্রীসহ মোট ১৩ আরোহী নিহত হয়েছেন। একমাত্র বেঁচে যাওয়ার আরোহী মারাত্মক দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) এমআই-১৭-ভি-৫ হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্ত দেখা গেছে। এতে কপ্টারটিও ওড়ার শব্দে পরিবর্তন আসায় এবং এক সময় তা থেমে যাওয়ায় প্রত্যক্ষদর্শীদের হতভম্ব হয়ে পড়তে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা যখন সাধারণভাবে তাকায় তখন হেলিকপ্টারটির কোনও শব্দ বন্ধ হয়ে যায়। এক ব্যক্তিকে প্রশ্ন করতে শোনা যায়, কী হলো? পড়ে গেলো, নাকি ধ্বংস হলো? আরেকটি কণ্ঠস্বর উত্তর দেয়, ‘হ্যাঁ।’

সুলুর বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের পরই জেনারেল রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি নীলগিরি পাহাড়ে বিধ্বস্ত হয়। ওয়েলিংডনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। এই ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র আরোহী হলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ভরুণ সিং। মারাত্মক দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। ওয়েলিংডন থেকে তিনি জেনারেল রাওয়াতকে স্বাগত জানাতে সুলুর যান।

কপ্টারটি স্থানীয় সময় ১১টা ৪৮ মিনিটে উড্ডয়ন করে আর এর দশ মিনিটের মাথায় এটি পড়ে যায়। বেলা ১২টা ২২ মিনিটের দিকে এটি হারিয়ে যাওয়ার কথা প্রকাশ করা হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি এক আরোহীকে হেলিকপ্টারটি থেকে পড়ে যেতে দেখেন আর ওই ব্যক্তি ধ্বংসস্তুপ থেকে বেরিয়ে আসেন।

/জেজে/
সম্পর্কিত
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন