একমাত্র জীবিত ব্যক্তি বরুণ সিং লাইফ সাপোর্টে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২১, ১৩:২২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৩:৪৮

ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র আরোহী হলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তার অবস্থা গুরুতর কিন্তু স্থিতিশীল বলে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবারের কপ্টার বিধ্বস্তের ঘটনায় জেনারেল রাওয়াতসহ ১৩ জন নিহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুর সুলুর বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের পরই জেনারেল রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি নীলগিরি পাহাড়ে বিধ্বস্ত হয়। ওয়েলিংডনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। এই ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র আরোহী হলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ভরুণ সিং। ওয়েলিংডন থেকে তিনি জেনারেল রাওয়াতকে স্বাগত জানাতে সুলুর যান।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার পার্লামেন্টে জানিয়েছেন, বরুণ সিং বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন এবং তাকে বাঁচাতে সব ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ওয়েলিংডনের সামরিক হাসপাতালে মারাত্মক দগ্ধ অবস্থায় চিকিৎসা চলছে বরুণ সিংয়ের। বিমান বাহিনীর এই কর্মকর্তা গত আগস্টে শৌর্য্য চক্র উপাধিতে ভূষিত হন। গত বছর এক মহড়ার সময়ে যান্ত্রিক ত্রুটিতে পড়া একটি বিমান সামাল দেওয়ায় সাহসীকতার জন্য এই উপাধি পান তিনি। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পরও তেজস যুদ্ধবিমানটি নিরাপদে অবতরণ করান তিনি।

বরুণ সিংয়ের গ্রামের বাড়ি উত্তর প্রদেশের পূ্র্বাঞ্চলীয় গ্রাম দেওড়িয়ায়। তার বাবা কে পি সিং সেনাবাহিনী থেকে কর্নেল হিসেবে অবসরে যান। রাজ্যটির কংগ্রেস নেতা অখিলেশ প্রতাপ সিং তার চাচা।

গ্রুপ ক্যাপ্টের বরুণ সিংয়ের আরেক চাচা দিনেশ প্রতাপ সিং সংবাদমাধ্যমকে বলেন, ‘বর্তমানে সে হাসপাতালে রয়েছে, আর বিমানবাহিনী বুলেটিন প্রকাশ করলে আমরা তার অবস্থা সম্পর্কে জানতে পারবো।’

/জেজে/
সম্পর্কিত
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন