বিধ্বস্ত কপ্টারের ব্ল্যাক বক্স উদ্ধার, যৌথ তদন্ত কমিটি গঠন

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২১, ১৩:৫২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪:২১

ভারতের প্রতিরক্ষা প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। এই ঘটনা তদন্তে তিন বাহিনীর সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, কমিটির প্রধান করা হয়েছে এয়ার মার্শাল মানবেন্দ্র সিংকে।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুর সুলুর বিমান ঘাঁটি থেকে বুধবার উড্ডয়নের কিছুক্ষণের পরই জেনারেল রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি নীলগিরি পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে জেনারেল রাওয়াত ও তার স্ত্রীসহ ১৩ জন নিহত হন। ওয়েলিংডনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন জেনারেল রাওয়াত। এই ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র আরোহী হলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ভরুণ সিং।

এমআই-১৭-ভি-৫ হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় নিচে নামছিলো আর মাত্র দশ মিনিটের মাথায় এর অবতরণের কথা ছিলো। হেলিকপ্টারটির ককপিট ভয়েস রেকর্ডার (ব্ল্যাক বক্স) উদ্ধারের কথা জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

এই ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র আরোহী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তার অবস্থা গুরুতর কিন্তু স্থিতিশীল বলে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন