বেসামরিক হত্যায় সেনাদের বিচারের দাবিতে উত্তাল নাগাল্যান্ড

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১, ১৭:০৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৭:০৯

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের মন জেলায় সেনাবাহিনীর নির্বিচারে গুলিতে ১৪ বেসামরিক হত্যার প্রতিবাদে রাস্তায় নামেন লাখো মানুষ। স্থানীয় প্রভাবশালী নাগা স্টুডেন্ট ফেডারেশন (এনএসএফ)-এর ডাকে শুক্রবার কোহিমা শহরের রাজপথে জনতার ঢল নামে। এক প্রতিবেদেনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ন্যায়বিচারের দাবি তোলে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। এনডিটিভির খবরে বলা হয়েছে, গত তিন দিন ধরে চলা বিক্ষোভের তুলনায় শুক্রবারের জমায়েত ছিল চোখে পড়ার মতো।

মিছিলে অংশ নেওয়া অধিকাংশের হাতেই লেখা সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন ছিল। সমবেত জনতা বিশেষ সেনা আইন প্রত্যাহারের দাবি জানায়। একইসঙ্গে ১৪ বেসামরিক লোক হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবারের মতো এদিনও মন জেলার সব সরকারি কার্যালয় এবং বেসকারি প্রতিষ্ঠানও বন্ধ ছিল। মন জেলা ছাড়াও কিফেরি, তুয়েনসাং এবং নোকলাকের রাস্তায় নামেন অনেকে।

সম্প্রতি নাগল্যান্ডের সীমান্ত এলাকায় সশস্ত্র বিদ্রোহী বিরোধী অভিযানে নামে সেনা সদস্যরা। কিন্তু স্থানীয়দের বিদ্রোহী ভেবে ভুলবশত ১৪ জনকে গুলি করে হত্যা করা হয়। গ্রামবাসীর দাবি, নিহতরা একটি কয়লা স্থাপনা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তারা নির্দোষ। এই ঘটনার পর থেকেই নাগাল্যান্ডে উত্তেজনা বিরাজ করছে।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী