কোয়ারেন্টিন থেকে পালিয়েছেন ইতালি-ভারত ফ্লাইটের ১৩ যাত্রী

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২২, ২১:০১আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২১:০১

ইতালি থেকে ভাড়া করা ফ্লাইটে ভারতের অমৃতসর আসা যাত্রীদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়া অন্তত ১৩ যাত্রী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে পালিয়েছেন। বুধবার দুপুরে মিলান থেকে আসা ফ্লাইটের ১২৫ জন যাত্রী করোনা শনাক্ত হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

অমৃতসর শহরের কর্মকর্তা শেরজং সিং জানান, বিমানবন্দরে পালিয়েছেন ৯ যাত্রী, বাকি চারজন স্থানীয় হাসপাতাল থেকে পালান।

পুলিশ জানিয়েছে, পলাতক সবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।

শুক্রবার ভারতে নতুন আক্রান্ত শনাক্ত লাখ ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ওমিক্রনের কারণে গত সপ্তাহ থেকে ভারতে সংক্রমণ বাড়ছে।

ইতালি-ভারত ফ্লাইটে মোট ১৬০ জন যাত্রী ছিলেন। ফ্লাইটে থাকা শিশু ও নবজাতক ১৯ জনকে বাদ দিয়ে সবার করোনা পরীক্ষা করা হয়। আক্রান্তদের স্থানীয় গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করা হয়।

বিমানবন্দর থেকে কীভাবে ৯ যাত্রী পালিয়েছেন তা স্পষ্ট নয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতাল থেকে পালানো চারজন স্বাস্থ্য কর্মকর্তাদের ফাঁকি দিয়েছেন।

পুলিশ জানায়, কোয়ারেন্টিন পলাতকদের পাসপোর্ট বাতিল করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। অমৃতসরের ডেপুটি কমিশনার গুরপিত সিং খেহরা বলেন, সকালের মধ্যে তারা ফিরে না আসলে পত্রিকায় তাদের ছবি ছাপা হবে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

/এএ/
সম্পর্কিত
পাঁচ তারকা হোটেলে খাবারের টেবিলে তেলাপোকা
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধ করছে ইতালি
তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি