২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত ২ লাখ ৬৮ হাজার, শনাক্তের হার ১৬.৬৬ শতাংশ

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২২, ১৮:৩৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৮:৩৪

ভারতে গত চব্বিশ ঘণ্টায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার। এর মধ্যে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪১ জন। এই সময়ে দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬.৬৬ শতাংশে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

মহমারিতে ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৭ লাখ। দেশটিতে অ্যাক্টিভ কেসের সংখ্যা মোট আক্রান্তের ৩.৮৫ শতাংশ,  ১৪ লাখ ১৭ হাজার ৮২০।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত চব্বিশ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪০২ জনের। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১২.৮৪ শতাংশ। কেন্দ্রীয় পরিসংখ্যানে প্রকাশ, শনিবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২২ হাজার ৬৮৪ জন। তবে জাতীয় স্তরে সুস্থ হয়ে ওঠার হার কমেছে-৯৪.৮৩ শতাংশ।

শুক্রবার মুম্বাইয়ে ১১ হাজার ৩১৭টি করোনা সংক্রমণ নথিভুক্ত হয়েছে। পজিটিভিটি হার কমে আগেরদিনের ২১.৭৩ থেকে হয়েছে ২০ শতাংশ।

মহারাষ্ট্রে সংক্রমণ নথিভুক্ত হয়েছে ৪৩ হাজার ২১১টি। মৃত্যু হয়েছে ১৯ জনের। দিল্লিতে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৩৮৩ জন।  

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম