পেপারলেস হচ্ছে কলকাতা পৌরসভা

রক্তিম দাশ, কলকাতা
২৫ জানুয়ারি ২০২২, ১৬:৪৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৬:৪৮

মেয়র পারিষদ বৈঠকের পর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ সরকার ৪২ কোটি রুপি দিয়েছে কলকাতা পৌর কর্পোরেশনকে। সেই অর্থ ব্যয়ে পৌরনিগমের নেটওয়ার্কিং সিস্টেম উন্নত করা থেকে শুরু করে আনা হবে আধুনিক কম্পিউটার। ধীরে ধীরে বন্ধ হবে কাগজের ফাইল। তার বদলে জায়গা নেবে ই-ফাইল।

প্রথমে পৌরসভার কেন্দ্রীয় ভবনে এই পরিকল্পনার বাস্তবায়ন হবে। জানা গেছে, এবার মেয়র পরিষদ বৈঠকও হবে আধুনিক পদ্ধতিতে। এজন্য কেনা হচ্ছে ট্যাব। আসছে আরও আধুনিক কম্পিউটার ব্যবস্থা। তবে শুধু পারিষদ নয়, ট্যাব পাবেন কর্মকর্তারাও। আগামী দিনে পৌরসভার যাবতীয় কাজ পেপারলেস করার এটিই প্রথম ধাপ বলে মনে করছেন কর্মকর্তারা।

ই-ফাইল ব্যবস্থা কিছু কিছু বিভাগে চালু হলেও তার পাশাপাশি কাগজের ফাইলের প্রচলনও আছে। ই-পরিকাঠামোকে আরও উন্নত করতে চাইছে কর্তৃপক্ষ। সেই উদ্দেশ্যে নতুন করে কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক আপগ্রেড করা হচ্ছে। আপাতত মেয়র পারিষদের বৈঠক পেপারলেস করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কাগজের খরচ কমবে।

এই বিষয়ে একজন কর্মকর্তা জানান, যত দ্রুত সম্ভব পেপারলেস করে তোলা হবে কলকাতা পৌরনিগমকে। মেয়র পরিষদ বৈঠক দিয়ে সেই কাজ শুরু হচ্ছে। বৈঠকের যাবতীয় কর্মসূচি এতোদিন ফাইল আকারে প্রত্যেকের কাছে পৌঁছাতো। এখন প্রত্যেক মেয়র পারিষদকে তা ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে। পৌর কমিশনার ও সচিব থেকে শুরু করে সব বিভাগীয় কর্মকর্তা, প্রত্যেকেই পাবেন সেই মেইল। তারপর বৈঠকে ট্যাবের মাধ্যমে সেই তথ্য তারা দেখতে পারবেন। বিস্তারিত বোঝার প্রয়োজন হলে সামনে থাকবে এলইডি স্ক্রিন। সেখানে প্রজেক্টরে দেখানো হবে সবকিছু। খরচও কমবে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক