ছাত্রী হোস্টেলের জায়গায় গোশালা নির্মাণের অভিযোগ

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২২, ১৫:৩৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৫:৩৯

গরু সুরক্ষা এবং গবেষণা কেন্দ্র নির্মাণ করে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ। শিক্ষার্থীদের অভিযোগ যে জায়গায় এটি নির্মাণ করা হয়েছে সেই স্থান ছাত্রী হোস্টেল নির্মাণের জন্য সংরক্ষিত ছিল।

কলেজের অধ্যক্ষ রমা শর্মা দাবি করেছেন, শিক্ষার্থীরা গবেষণার প্রয়োজনে সেখানে একটি গরু রয়েছে। আর সেখানে কোনও গোশালা বা গরুর আশ্রয় কেন্দ্র নেই।

রমা শর্মা বলেন, ‘স্থপতিরা জায়গাটি দেখেছেন আর আমাদের বলেছেন এটি একটা পেছন দিকের জায়গা এবং সেখানে কোনও হোস্টেল নির্মাণ করা যাবে না। ছাত্রী হোস্টেল আমার স্বপ্নের প্রকল্প আর স্থপতিরা এর জন্য একটি আদর্শ জায়গা বের করবেন।’

তবে ভারতীয় শিক্ষার্থী ফেডারেশনের (এসএফআই) হংসরাজ কলেজ ইউনিটের অভিযোগ ছাত্রী হোস্টেলের জন্য সংরক্ষিত স্থানে নির্মাণ করা হয়েছে ‘স্বামী দয়ানন্দ গরু সুরক্ষা এবং গবেষণা কেন্দ্র’। এই কেন্দ্রকেই গোশালা আখ্যা দিয়েছে শিক্ষার্থীদের গ্রুপটি।

তাদের অভিযোগ, ‘মহামারির কারণে কলেজ বন্ধ থাকার পরও আমাদের কলেজ প্রশাসন সব ফি পরিশোধ করতে বলেছে, যদিও আমাদের বেশিরভাগেরই পরিবার মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের বিস্ময়ের মাত্রা কল্পনা করুন, যখন আমরা জানতে পারলাম বন্ধ থাকার সময়ে কলেজ কর্তৃপক্ষ কোনও সতর্কতা এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ছাড়াই পূর্ণাঙ্গ ‘গোশালা’ নির্মাণ করে ফেলেছে।’

কলেজ কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রচার শুরুর উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি ওই গোশালা বন্ধ করে দিয়ে দীর্ঘ প্রতিক্ষীত ছাত্রী হোস্টেল নির্মাণ শুরু করতে হবে।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান