হলফনামায় দাবি

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর নেই বাড়ি-গাড়ি, আছে লাখ রুপির রিভলবার

রক্তিম দাশ, কলকাতা
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৪ আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৪

উত্তর প্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার রাজ্যের বিধানসভা ভোটের মনোনয়ন জমা দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে গোরক্ষপুর আর্বান আসনের এই হেভিওয়েট প্রার্থী দাখিল করেছেন হলফনামাও। এতে যোগী জানিয়েছেন, বর্তমানে ১ কোটি ৫৪ লাখ রুপির সম্পত্তির মালিক তিনি। নিজেই জানিয়েছেন, তার বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা।

গোরক্ষপুরে দাখিল করা হলফনামা অনুযায়ী, যোগীর মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫৪ লাখ ৯৪  হাজার রুপি ৫৪ পয়সা। এর মধ্যে ১ লাখ রুপি নগদ। দিল্লি, লখনউ ও গোরক্ষপুরে ৬টি আলাদা আলাদা ব্যাংকের শাখায় ১১টি অ্যাকাউন্ট রয়েছে তারা। ওই অ্যাকাউন্টগুলিতে তার রয়েছে ১ কোটি ১৩ লাখ ৭৬ হাজার রুপি।

শুক্রবার হলফনামায় যোগী দাবি করেছেন, তার নিজস্ব জমি বা বাড়ি নেই। তবে ন্যাশনাল সেভিংস স্কিম ও বিমায় ৩৭ লাখ ৫৭ হাজার রুপি বিনিয়োগ রয়েছে। তার একটি সোনার কুণ্ডল রয়েছে। যার দাম ৪৯ হাজার রুপি। একটি সোনার চেনে রুদ্রাক্ষ পরেন। তার দাম ২০ হাজার রুপি। ১২ হাজার রুপি দামের একটি মোবাইল ফোনের কথাও জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

যোগী সঙ্গে অস্ত্রও রাখেন। একটি নয়, দু’দুটি অস্ত্র রয়েছে তার। একটি রিভলবার, অন্যটি রাইফেল। রিভলবারটির দাম ১ লাখ রুপি। আর রাইফেলটির দাম ৫০ হাজার রুপি।

উল্লেখ্য, ২০১৭ সালে উত্তর প্রদেশের বিধানসভায় প্রার্থী হয়েছিলেন যোগী আদিত্যনাথ। তখন তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ছিল ৯৫ লাখ ৯৮ হাজার রুপি। হিসাব বলছে, ৫ বছরে ৬০ লাখ রুপির সম্পত্তি বেড়েছে তার। তবে গতবার দুটি গাড়ির কথা উল্লেখ করলেও এবার জানিয়েছেন, তার একটিও গাড়ি নেই। 

/এএ/
সম্পর্কিত
এল নিনোর প্রভাবে ভারতে মার্চের মধ্যে ৫৫ হাজার মৃত্যুর পূর্বাভাস
অস্ট্রেলিয়ার ভিসায় ভারতীয়দের জন্য নতুন বায়োমেট্রিক নিয়ম
‘সহিংস উপায়ে সরকার পরিবর্তনের ডাক দিলে মিলবে না সরকারি চাকরি’
সর্বশেষ খবর
ঢাকায় শুরু হলো ট্যুরিজম ফেয়ার, অংশ নিয়েছে ২০ দেশ
ঢাকায় শুরু হলো ট্যুরিজম ফেয়ার, অংশ নিয়েছে ২০ দেশ
এল নিনোর প্রভাবে ভারতে মার্চের মধ্যে ৫৫ হাজার মৃত্যুর পূর্বাভাস
এল নিনোর প্রভাবে ভারতে মার্চের মধ্যে ৫৫ হাজার মৃত্যুর পূর্বাভাস
নিজের নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক করলেন ঐশী
নিজের নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক করলেন ঐশী
৫ এলপিজি কোম্পানির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশ্ন অর্থনীতি সমিতির
গণশুনানি বয়কট ৫ এলপিজি কোম্পানির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশ্ন অর্থনীতি সমিতির
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়