শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের মরদেহ

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৭

শিবাজি পার্কে পৌঁছালো প্রয়াত শিল্পী লতা মঙ্গেশকরের মরদেহ। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। স্থানীয় পৌর কমিশনার ইকবাল সিং চাহাল জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে শেষকৃত্য সম্পন্ন হবে।

শিবাজি পার্কে লতার মরদেহের সঙ্গে রয়েছেন তার পরিবারের সদস্যরা। একে একে হাজির হচ্ছেন বিশিষ্টজনরা। এরইমধ্যে বলিউড তারকা শাহরুখ খান শিবাজি পার্কে পৌঁছেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সেখানে লতার শেষকৃত্যে অংশ নেওয়ার কথা রয়েছে। টুইটারে দেওয়া পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

এই মুহূর্তে শিবাজি পার্কের মাঠে বাজানো হচ্ছে লতা মঙ্গেশকরের বিভিন্ন গান। আট জন পুরোহিত শেষকৃত্যের আচার পালন করবেন। এটি মন্ত্রোগ্নি হিসেবে পরিচিত। প্রধান পুরোহিত সতীশ গোডজে জানিয়েছেন, প্রয়াতের মন্ত্রোচ্চারণ করা হবে। ৩০ মিনিট ধরে চলবে সেই প্রক্রিয়া। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
সর্বশেষ খবর
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন