লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন মোদি

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩১

মুম্বাইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়াত শিল্পীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি মাথা নিচু করে শেষবারের মতো তাকে প্রণাম করেন তিনি।

মরদেহে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাভেদ আখতার, রাজ ঠাকরে প্রমুখ। এই মুহূর্তে শিবাজি পার্কের মাঠে বাজানো হচ্ছে লতা মঙ্গেশকরের বিভিন্ন গান। আট জন পুরোহিত শেষকৃত্যের আচার পালন করবেন। এটি মন্ত্রোগ্নি হিসেবে পরিচিত। প্রধান পুরোহিত সতীশ গোডজে জানিয়েছেন, প্রয়াতের মন্ত্রোচ্চারণ করা হবে। ৩০ মিনিট ধরে চলবে সেই প্রক্রিয়া।

এর আগে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে যোগ দিতে মুম্বাই বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র এবং মহারাষ্ট্রের মন্ত্রিসভার সদস্যরা। বিমানবন্দর থেকে সোজা শিবাজি পার্কে পৌঁছায় ভারতীয় প্রধানমন্ত্রীর কনভয়।

এদিন একাধিক টুইটে লতার মৃত্যুর খবরে সমবেদনা জানান মোদি। উত্তর প্রদেশে জনতার উদ্দেশে ভার্চুয়াল ব়্যালিতে ভোট প্রচার না করে লতা বন্দনায় মগ্ন হন তিনি।

মোদি বলেন, ‘স্বর্গে চলে গেছেন লতা দিদি। আমার মতো অনেকেই গর্ব করে বলবেন, তার সাঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আপনি যেখানেই যান না কেন, আপনি সবসময় লতাদির প্রিয়জনকে খুঁজে পাবেন। তার সুরেলা কণ্ঠ সবসময় আমাদের সঙ্গে থাকবে। আমি তাকে ভারাক্রান্ত হৃদয়ে শ্রদ্ধা জানাই।’ সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
সর্বশেষ খবর
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন