পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য লতা মঙ্গেশকরের

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৫ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৮

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রয়াত এই শিল্পীর ভাইপো আদিনাথ মঙ্গেশকর শেষকৃত্যের আচার পালন করেছেন। তিনি লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে।

আশা ভোঁসলে, উষা মঙ্গেশকর এবং পরিবারের অন্যান্য সদস্যরা কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের শেষকৃত্যে অংশ নেন। চোখের জলে দিদি লতাকে শেষ বিদায় জানান আশা ভোঁসলে।

কিংবদন্তী এই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রিকেটার শচিন তেন্ডুলকর, বলিউড তারকা শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর।

প্রয়াতের শোক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘লতা দিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়েছি। এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। তার সঙ্গে আমার সব স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে। লতা দিদির প্রয়াণে গোটা ভারতবাসীর পাশাপাশি আমিও শোকাহত। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।’

দীর্ঘ সাত দশকের সঙ্গীত জীবনে লতা মঙ্গেশকর গেয়েছেন ৩০ হাজারেরও বেশি গান। অতুলনীয় এই কৃতিত্বস্বরূপ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি। ৩৫টিরও বেশি ভাষায় গান গেয়েছেন তিনি। বাংলাতেও দুই শতাধিক গান গেয়েছেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
লোহিত সাগরে ১৪ ভারতীয়বাহী ইয়টে সৌদি হামলা, দাবি হুথিদের
বিক্ষোভ ও কারফিউ ঘিরে ফ্রান্স ভ্রমণে ভারতীয় দূতাবাসের সতর্কতা
সর্বশেষ খবর
৩০ দেশের ক্লাব নিয়ে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের ঘোষণা, থাকছেন শাহরুখ খানও
৩০ দেশের ক্লাব নিয়ে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের ঘোষণা, থাকছেন শাহরুখ খানও
মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা: কারা এই ‘আশিক বাহিনী’
মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা: কারা এই ‘আশিক বাহিনী’
আওয়ামী লীগ-জামায়াতের আঁতাতের অভিযোগ: কী বলছেন রাজনীতিকরা 
আওয়ামী লীগ-জামায়াতের আঁতাতের অভিযোগ: কী বলছেন রাজনীতিকরা 
মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিটু
মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিটু
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’