ইসলাম চর্চায় হিজাব পরা আবশ্যক নয়: হাইকোর্টে কর্ণাটক সরকার

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪০

ভারতের কর্ণাটক সরকার হাইকোর্টে এক শুনানির যুক্তিতর্কে বলেছে, ইসলামের ধর্মীয় বিধান পালনে হিজাব পরা আবশ্যক নয়। একই সঙ্গে তাদের বক্তব্য, এটির ব্যবহার ঠেকানো হলে ভারতীয় সংবিধানের ২৫ ধারা লঙ্ঘিত হয় না। সংবিধানের এই ধারা ধর্মীয় স্বাধীনতার সুরক্ষা দেয়। শুক্রবারের শুনানিতে এই যুক্তি দেন তিনি।

অ্যাডভোকেট জেনারেল (এজি) প্রভুলিং নাভাদজি বলেন, সরকার অবস্থান নিয়েছে যে ইসলাম অনুসরণে হিজাব পরা প্রয়োজনীয় অনুষঙ্গ নয়।

গত ৫ ফেব্রুয়ারি কর্ণাটক সরকারের দেওয়া আদেশ আদালতে চ্যালেঞ্জ করা মুসলিম শিক্ষার্থীদের অভিযোগ প্রত্যাখ্যান করেন অ্যাডভোকেট জেনারেল। এসব শিক্ষার্থীর অভিযোগ ছিল, শিক্ষার্থীদের হিজাব কিংবা গেরুয়া স্কার্ফ ব্যবহার থেকে বিরত রাখা সংবিধানের ২৫ ধারার লঙ্ঘন।

অ্যাডভোকেট জেনারেলের যুক্তি, ৫ ফেব্রুয়ারি রাজ্য সরকারের দেওয়া আদেশ আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং এর বিরোধিতা করার কিছু নেই।

হিজাব বিতর্ক সংক্রান্ত সব পিটিশনের বিষয়ে এক অন্তর্বর্তী আদেশে গত সপ্তাহে হাইকোর্ট ক্লাসরুমে হিজাব, গেরুয়া শাল, স্কার্ফসহ যাবতীয় ধর্মীয় কাপড় পরা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম