পশুখাদ্য দুর্নীতি মামলায় লালু যাদবের ৫ বছর কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১১

পশুখাদ্য দুর্নীতি সংশ্লিষ্ট এক মামলায় ভারতের রাষ্ট্রীয় জনতা দল নেতা (আরজেডি) লালু যাদবকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৬০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বিহারের সাবেক এই মুখ্যমন্ত্রীকে গত সপ্তাহে এই মামলায় দোষী সাব্যস্ত করে আদালত।

১৯৯০ এর দশকে বিহারে আলোড়ন তোলে পশুখাদ্য দুর্নীতি। এর অংশ হিসেবে ডোরান্ডা ট্রেজারি থেকে বেআইনিভাবে তুলে নেওয়া হয় ১৩৯.৫ কোটি রুপি। ওই সময় মুখ্যমন্ত্রী ছিলেন লালু যাদব। সেই মামলাতেই দণ্ডিত হলেন তিনি। বিহারের তিনবারের মুখ্যমন্ত্রী লালু যাদব ছাড়াও এই মামলায় মোট ৩৯ জন দোষী সাব্যস্ত হয়েছে।

জামিনে থাকা অসুস্থ লালু যাদব ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নেন। গত ১৫ ফেব্রুয়ারি দোষী সাব্যস্ত হওয়ার পর ৭৩ বছরের এই নেতাকে রাচির কারাগারের হাসপাতালে নেওয়া হয়।

পশুখাদ্য দুর্নীতি সংশ্লিষ্ট আরেকটি মামলা পাটনার সিবিআই আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলাটি ভাগলপুর ট্রেজারি থেকে বেআইনিভাবে অর্থ তুলে নেওয়ার।

পশুখাদ্য দুর্নীতিতে প্রায় ৯৫০ কোটি রুপি বেআইনিভাবে তুলে নেওয়া হয়। বিহারের বিভিন্ন ব্যাংক থেকে পশুখাদ্য কেনার এসব অর্থ তুলে নেওয়া হয়। পশু সম্পদ বিভাগ ভুয়া ভাউচারের মাধ্যমে এসব অর্থ তুলে নিতে সহায়তা করে বলে অভিযোগ রয়েছে। এসব দুর্নীতি সংশ্লিষ্ট চারটি মামলায় দণ্ডিত হয়েছেন লালু যাদব। এর সবগুলোর বিরুদ্ধে আদালতে আপিল করেছেন তিনি।

২০১৭ সালের ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন লালু যাদব। বেশিরভাগ সময় তিনি থেকেছেন ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্স হাসপাতালে। গত বছরের জানুয়ারিতে স্বাস্থ্যের অবনতি হলে তাকে দিল্লিতে নেওয়া হয়।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম