উত্তর প্রদেশে আবারও যোগী

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২২, ১৮:২০ আপডেট : ১০ মার্চ ২০২২, ১৮:২৯

৩৭ বছর পর উত্তর প্রদেশে পরপর দু’বার ক্ষমতায় বসতে যাচ্ছে সরকারের শাসক দল। ৫ বছর ক্ষমতার থাকার পর প্রথমবার ফের নির্বাচিত হয়ে মসনদে বসছেন আলোচিত সমালোচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিধানসভা নির্বাচনের ভোট গণনায় সবশেষ ২৬৬টি আসন পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির চেয়ে অনেকটাই এগিয়ে বিজেপি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের সবশেষ ফলাফলে জয় অনেকটা নিশ্চিত বিজেপির। অনেকটা পিছিয়ে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। উত্তর প্রদেশের ৪০৩ বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২৬৬টি। অন্যদিকে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি পেয়েছে ১৩২টি। তবে গতবারের তুলনায় বিজেপি প্রত্যাশা অনুযায়ী ফলাফল অর্জন করতে পারেনি।

এদিকে উত্তরপ্রদেশে কংগ্রেস পেয়েছে দুটি আসন এবং বহুজন সমাজবাদী পার্টি পেয়েছে মাত্র একটি আসন। এর মধ্যে দিয়ে গোটা রাজ্যে এখন শুধু চলছে গেরুয়া শিবিরের বিজয় উৎসব। প্রাথমিক ফলাফলে খবরে ইতোমধ্যে উত্তর প্রদেশে বিজয় উৎসব শুরু হয়েছে। 

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। পার্লামেন্টের ৮০ আসন থাকা রাজ্যটিতে ক্ষমতা ধরে রাখা কেন্দ্রে সরকার গঠনের জন্য উত্তর প্রদেশের বিজয় খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিজেপি। রাজ্যটির ৪০৩ বিধানসভা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেলে বিগত তিন দশকের মধ্যে প্রথম দল হিসেবে রাজ্যটিতে টানা দ্বিতীয়বার ক্ষমতায় বসবে বিজেপি।

/এলকে/
সম্পর্কিত
‘সহিংস উপায়ে সরকার পরিবর্তনের ডাক দিলে মিলবে না সরকারি চাকরি’
‘কংগ্রেস কয়টি আসন জিতেছে?’ ইমোজি দিয়ে কটাক্ষ মোদির
মোদির বাপও যাবে, মেজাজ হারালেন কংগ্রেস সভাপতি
সর্বশেষ খবর
এল নিনোর প্রভাবে ভারতে মার্চের মধ্যে ৫৫ হাজার মৃত্যুর পূর্বাভাস
এল নিনোর প্রভাবে ভারতে মার্চের মধ্যে ৫৫ হাজার মৃত্যুর পূর্বাভাস
নিজের নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক করলেন ঐশী
নিজের নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক করলেন ঐশী
৫ এলপিজি কোম্পানির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশ্ন অর্থনীতি সমিতির
গণশুনানি বয়কট ৫ এলপিজি কোম্পানির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশ্ন অর্থনীতি সমিতির
ঠাকুরগাঁও-১ আসনের ভোটকেন্দ্রে জামায়াত নেতাকে জরিমানা
ঠাকুরগাঁও-১ আসনের ভোটকেন্দ্রে জামায়াত নেতাকে জরিমানা
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়