ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহত ১৮

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০২২, ১০:০৭আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১০:১৯

ভারতের অন্ধ্রপ্রদেশে একটি ফার্মাসিউটিক্যাল ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও ১২ জন। এ খবর জানিয়েছেন সংবাদমাধ্যম জানিয়েছে এনডিটিভি।

অন্ধ্রপ্রদেশে গোদাবারি জেলায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে আগুন লাগাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাঝরাতে রাসায়নিক কারখানার চার নম্বর ইউনিটে ভয়াবহ আগুন লাগে। সেখানে ওষুধ তৈরির কাজ হতো। রাতে ওই ইউনিটে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। সেই সময় আগুন লাগে। দমকল কর্মীদের দু’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে ৬ জনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর জখম হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। মৃত শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মৃত শ্রমিকদের পরিবারকে ২৫ লাখ টাকা এবং গুরুতর দগ্ধ শ্রমিকের প্রত্যেক পরিবারকে ৫ লাখ এবং সামান্য আহতদের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন তিনি।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম