আসামে পানিবন্দি সাড়ে ৮ লাখ মানুষ, প্লাবিত তিন হাজার গ্রাম

বিদেশ ডেস্ক
২২ মে ২০২২, ১৫:৪০আপডেট : ২২ মে ২০২২, ১৫:৪৮

ভারী বৃষ্টিতে বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম রাজ্য। কয়েকদিনের মষুলধারে বৃষ্টিপাতে আসামের বেশির ভাগ জায়গা প্লাবিত। শনিবার আসাম কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিস্থিতিতে ৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষ এবং ৩ হাজার ২০০ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে গত ৯ দিনের বন্যায় ২৯ জন মারা গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

রবিবার (২২ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নদ-নদীর পানি বেড়ে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। ৯০ হাজার মানুষের আশ্রয় হয়েছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত আশ্রয় কেন্দ্রে। শুধু আসামেই বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন।

বিহারে রাজ্যে গত বৃহস্পতিবার বজ্রাঘাতে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই রাজ্যে বন্যায় বহু হেক্টর আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্তের কথা জানিয়েছে প্রশাসন।

এদিকে ভারতের উজান থেকে আসা ঢলে প্লাবিত বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ জায়গায় ঢুকেছে বন্যার পানি। বানভাসি মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে সরকার।

/এলকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের