দুর্নীতির দায়ে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

বিদেশ ডেস্ক
২৪ মে ২০২২, ১৭:৪১আপডেট : ২৪ মে ২০২২, ১৭:৪১

দুর্নীতির অভিযোগে পাঞ্জাব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিঙ্গলাকে বরখাস্ত করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ওই মন্ত্রীর বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাওয়ার মঙ্গলবার তাকে বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী। সিঙ্গলার বিরুদ্ধে অভিযোগ ছিল দরপত্রে তিনি এক শতাংশ কমিশন দাবি করেছিলেন। বরখাস্তের পর তাকে পাঞ্জাব পুলিশের দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মাত্র দশ দিন আগে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর পদক্ষেপ নিলেন ভগবন্ত মান। ভারতের ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা যেখানে মুখ্যমন্ত্রী তার নিজের মন্ত্রিসভা সদস্যের বিরুদ্ধে এমন কঠিন পদক্ষেপ নিলেন।

এর আগে ২০১৫ সালে আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির দায়ে তার মন্ত্রিসভার এক সদস্যকে বরখাস্ত করেছিলেন।

রাজ্য সরকারের একটি সূত্র এনডিটিভিকে জানায়, মাত্র দশ দিন আগে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে সিঙ্গলার দুর্নীতির অভিযোগ আসে। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে কর্মকর্তাদের জানান, তিনি তাদের সঙ্গে আছেন। কাউকে তাদের ভয় পাওয়ার দরকার নাই। এরপর কর্মকর্তারা একটি অভিযান পরিচালনা করেন। যাতে দেখা গেছে স্বাস্থ্যমন্ত্রী এবং তার ঘনিষ্ঠরা দরপত্র থেকে এক শতাংশ কমিশন দাবি করছেন। কল রেকর্ডিং ও অন্যান্য প্রমাণ সংগ্রহের পর ভগবন্ত মান পদক্ষেপ নেন। একই সঙ্গে তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন, দুর্নীতি বরদাশত করা হবে না।

এক ভিডিও বার্তায় মান বলেন, এক শতাংশ দুর্নীতিও মেনে নেওয়া হবে না। অনেক আশা নিয়ে আম আদমি সরকারকে জনগণ ভোট দিয়েছে। আমাদের পূরণ করতে হবে। যতদিন পর্যন্ত মাদার ইন্ডিয়ার অরবিন্দ কেজিওয়ালের মতো ছেলে এবং ভগবন্ত মানের মতো সেনা রয়েছে, দুর্নীতির বিরুদ্ধে মহান লড়াই অব্যাহত থাকবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিঙ্গলা অপরাধের কথা স্বীকার করেছেন।

ক্ষমতাসীন দলটি জানায়, এই বড় সিদ্ধান্তটি অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি দমন মডেল অনুসারে নেওয়া হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা করেছেন কেজরিওয়াল।

 

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ