যে ‘বড়’ সমস্যার সম্মুখীন ভারত

বিদেশ ডেস্ক
২৬ মে ২০২২, ১৬:৩৩ আপডেট : ২৭ মে ২০২২, ১২:০৪

একবিংশ শতাব্দীতে স্থূলতা বড় একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে বিশ্বব্যাপী। তা সাম্প্রতিক বছরগুলোতে আরও বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে তুলনামূলকভাবে মোটা হওয়ার দিকে এগিয়ে ভারতীয়রা। দেশটির সরকারের নতুন সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা ভারতীয়দের স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে সতর্ক করে বলছেন, নাগরিকদের স্থূল হওয়া নিয়ন্ত্রণ করা না গেলে বড় সমস্যায় পরিণতের শঙ্কা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে নিম্ন ও মধ্যম আয়ের দেশে স্থূলতা বেড়েছে। তুলনামূলকভাবে ভারতে এ সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ভারত সরকারের নতুন সমীক্ষায় বলা হয়েছে, সে দেশের বাসিন্দারা দিন দিন স্থূল হয়ে যাচ্ছেন। এ নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এতদিন স্থূলতা পশ্চিমা ধনী দেশের সমস্যা হিসেবে বিবেচনা করা হতো। এর আগে, অপুষ্টিতে ভুগতে থাকা বা কম ওজনের তকমা ছিল ভারতের। কিন্তু গত কয়েক বছরে ভারতীয়দের স্থূলতার চিত্রটা শীর্ষ পাঁচ দেশকে ছাড়িয়ে গেছে। 

২০১৬ সালের এক পরিসংখ্যানে দেখা যায়, সাড়ে ১৩ কোটি ভারতীয় অতিরিক্ত ওজন বা স্থূল সমস্যায় ভুগছেন। এখন আগের চেয়ে তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ভারতের জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা (এনএফএইচএস-৫)- এ এসেছে, ২০১৫-১৬ সালের জরিপের তুলনায় নারী ও পুরুষের ওজন বৃদ্ধির সংখ্যা চার শতাংশ বেড়েছে। পাঁচ বছরের কম বয়সী ৩ দশমিক ৪ শতাংশ শিশু স্থূলতার শিকার ভারতে।

স্থূলতার কারণে শরীরের অতিরিক্ত চর্বি ১৩ ধরনের ক্যান্সার, টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ এবং ফুসফুসের সমস্যাসহ অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। গত বছরই সারা বিশ্বে ২০ লাখের বেশি মানুষ মানুষ স্থূলতার কারণে মৃত্যু হয়েছে। তবে ভারতে এ সমস্যা মোকাবিলায় একাধিক কর্মসূচি হাতে নিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। যদিও স্থূলতাকে তেমন সমস্যাই ভাবছেন না নাগরিকরা।  

চেন্নাইয়ের সার্জন চিকিৎসক রবীন্দ্র কুমার বলেন, ভারতে ও বিশ্বব্যাপী একটি স্থূলতার মহামারির ভেতর দিয়ে যাচ্ছি আমরা। স্বল্প সময়ের মধ্যে এটির সমাধান করা সম্ভব না হলে, এটি মহামারি হয়ে উঠতে পারে।

/এলকে/
সম্পর্কিত
যে ফুলনকে সিনেমা বানিয়েছিল ‘দস্যু সুন্দরী’, গ্রামের মানুষ আজও তাকে ‘দেবী’ বলেন কেন?
সিইসির বিরুদ্ধে কেরালায় তদন্তের নির্দেশ: ২০০৬ সালের সেই মামলার নেপথ্যে কী?
‘বিশ্বের নায়ক’ সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে ডাকলেন নেতানিয়াহু
সর্বশেষ খবর
আখতারুজ্জামানের জামিন শুনানিতে হট্টগোল-ধাক্কাধাক্কি, এজলাস ছাড়েন বিচারক
আখতারুজ্জামানের জামিন শুনানিতে হট্টগোল-ধাক্কাধাক্কি, এজলাস ছাড়েন বিচারক
কিয়েভ থেকে কুটনীতিকদের সরে যেতে বললো মস্কো, বড় হামলার হুঁশিয়ারি
কিয়েভ থেকে কুটনীতিকদের সরে যেতে বললো মস্কো, বড় হামলার হুঁশিয়ারি
যে ফুলনকে সিনেমা বানিয়েছিল ‘দস্যু সুন্দরী’, গ্রামের মানুষ আজও তাকে ‘দেবী’ বলেন কেন?
যে ফুলনকে সিনেমা বানিয়েছিল ‘দস্যু সুন্দরী’, গ্রামের মানুষ আজও তাকে ‘দেবী’ বলেন কেন?
আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, এভাবে দাম বাড়লে কীভাবে বাঁচবো
আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, এভাবে দাম বাড়লে কীভাবে বাঁচবো
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার