পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে মুখ খুলবেন না, কড়া নির্দেশ বিজেপি সভাপতির

রক্তিম দাশ, কলকাতা
০৯ জুন ২০২২, ২১:৪৯আপডেট : ০৯ জুন ২০২২, ২১:৫৬

কখনও উত্তরবঙ্গ, কখনও বা জঙ্গলমহল। পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে সরব হয়েছেন জন বার্লা, সৌমিত্র খাঁসহ বিজেপির সাংসদ ‌এবং বিধায়করাও। আর তা নিয়ে অস্বস্তি বেড়েছে বিজেপির। এমন ইস্যুতে বারবার বিরোধীদের তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিজেপি পশ্চিমবঙ্গ ভাগ করতে চাইছে। সেই ইস্যুতেই এবার কড়া বার্তা দেওয়া হলো শীর্ষ নেতৃত্বের তরফে।

পশ্চিমবঙ্গ ভাগের কথা যেন কেউ মুখে না আনেন, সে ব্যাপারে সতর্ক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির কার্যকারিণী বৈঠকে বঙ্গ বিজেপির নেতাদের এই বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত প্রথমে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি জানিয়েছিলেন বিজেপি সাংসদ জন বার্লা। সেই মন্তব্য নিয়ে বিতর্ক থাকলেও দলের অন্দরে অনেকে সমর্থনও দিয়েছিলেন। শুধু তাই নয়, জন বার্লার সেই বক্তব্যের রেশ ধরে পৃথক রাঢ়বঙ্গের দাবি তুলেছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার পশ্চিমবঙ্গ সফরে নাড্ডা সেই বিষয়েই কড়া বার্তা দিলেন।

এদিকে পঞ্চায়েত নির্বাচনের আর বেশি দেরি নেই। শাসক দল তার প্রস্তুতিতে মাঠে নামতে শুরু করেছে। তার আগে রাজনৈতিক কার্যক্রম নিয়ে নাড্ডা রূপরেখা তৈরি করেছেন বলে সূত্রে জানা গেছে। এ দিনের বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।

সূত্রের খবর, এক্ষেত্রে জনসংযোগের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন নাড্ডা। তিনি বিধায়কদের জনসংযোগের সময়ও বেঁধে দিয়েছেন নাড্ডা। নির্দেশ দিয়েছেন, প্রতিদিন সকাল ৯ টা থেকে সকাল ১১টা পর্যন্ত নিজের বাড়িতে সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে হবে তাদের। কারও কোনও সার্টিফিকেট প্রয়োজন অথবা অন্য কোনও দাবি আছে কি না,তা শুনতে বলেছেন তিনি। এছাড়াও মাসের মধ্যে অন্তত পাঁচ দিন এলাকা পরিদর্শনে বের হতে হবে। ছোট ছোট অঞ্চল ধরে পরিদর্শনের পরামর্শ দিয়েছেন তিনি। এলাকার কোনও সমস্যা থাকলে তা সুরাহা করার চেষ্টা করতে বলেছেন বিধায়কদের।

নাড্ডার নির্দেশ স্থানীয় প্রশাসন কথা না শুনলে বার অ্যাসোসিয়েশনে যেতে হবে। জেলাশাসক বা পুলিশ সুপার বিজেপি বিধায়কের কথা না শুনলে আন্দোলনের পথে হাঁটতে হবে বলেও জানান তিনি।

/এলকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান